সাম্প্রদায়িক অপশক্তি অবদমিত করতে শেখ হাসিনার বিকল্প নেই: তথ্যমন্ত্রী
সাম্প্রদায়িক অপশক্তি অবদমিত করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে অংশ নিয়ে তিনি এ
বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, আজ বিভিন্ন সম্প্রদায়ের উৎসবগুলো শুধুমাত্র সেই সম্প্রদায়ের মধ্যে সীমাবন্ধ নয়। আমাদের ঈদ উৎসবে সমস্ত সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতে ওঠে, উৎসবে সামিল হয়। বৌদ্ধ পূর্ণিমার সময় যখন ফানুস উড়ায়, সেই আনন্দের সঙ্গে সব সম্প্রদায়ের মানুষ সামিল হয়। দুর্গা পূজার সময় সব সম্প্রদায়ের মানুষ সামিল হয়। এগুলো ধর্মীয় উৎসব হলেও এগুলো আমাদের সংস্কৃতিক হয়ে গেছে।
আমি অনুরোধ জানাবো, সমস্ত সাম্প্রদায়িক অপশক্তি যারা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে তাদের অবদমিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই বাংলাদেশ রচিত হয়েছিল। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাব, জাতির পিতার স্বপ্নের ঠিকানায় পৌঁছাব এটি আজকের দিনের প্রত্যয়—বলেন তিনি।