‘সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল দল গড়াই আজকের প্রত্যয়’
ওবায়দুল কাদের। ফাইল ছবি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'অনেক রক্তপাত ও অশ্রু পথের ওপরে হাজার বছর লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন যে সংগ্রাম, তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'