স্বাস্থ্য পরীক্ষার জন্য দুপুর ৩টায় এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া
খালেদা জিয়া। ফাইল ফটো
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার দুপুর ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'এ মুহূর্তে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের বাসায় আছেন।'
শায়রুল কবির খান আরও বলেন, 'মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আজ দুপুর ৩টার দিকে চেয়ারপারসনের বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা আছে।'