হাসপাতালে খালেদা জিয়া

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বাসা থেকে বের হয়ে বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এভারকেয়ার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।