২৬ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া
২৬ দিন পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সন্ধ্যায় চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন।
এর আগে, আজ দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন ডেইলি স্টারকে জানান, আজ দুপুরে আড়াইটার দিকে মেডিকেল বোর্ড বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার ব্লাড সুগার ওঠা-নামা করছে। কিন্তু তার জ্বর নেই।
গত ২৫ অক্টোবর জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।