কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ শনাক্ত ২৭.৪৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে ৪২২টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৮ শতাংশ।

আজ শুক্রবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'

গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১৬৬ জন উল্লেখ করে তিনি আরও বলেন, 'বর্তমানে হাসপাতালে ২৬৭ জন ভর্তি আছেন এবং হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯৩৯ জন।'

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে তিন জন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ৫৯০টি নমুনা পরীক্ষায় ২৩১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ১৬ শতাংশ।

হাসপাতাল সূত্র মতে, কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ৫৯৮ জন।