কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ শনাক্ত ১৪.০৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ।

আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৮৯ জন।'

তিনি জানান বর্তমানে হাসপাতালে ৪৫ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৭৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু হয়। একই সময়ে ১০৪টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৭৪৯ জন।