রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ৩০.৪৪ শতাংশ
ছবি: সংগৃহীত
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে মোট এক হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৪ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় রংপুর জেলায় সাত জন, দিনাজপুরে তিন জন, ঠাকুরগাঁওয়ে চার জন, পঞ্চগড়ে দুই জন এবং লালমনিরহাট ও গাইবান্ধায় একজন করে মারা গেছেন।