ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি আরও ২১৭

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২ জন।

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৭৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৩ জন।

এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আরও ২ জনসহ চলতি বছরে মোট ৬৭ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮৩ জন ভর্তি আছেন। ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২০৭ জন।