সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা ঢাকায়
চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা গতরাতে ঢাকায় পৌঁছেছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'টিকা নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট রাত ১২টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।'
শামসুল হক বিমানবন্দরে সেসব টিকা গ্রহণ করেন।