বিমানবন্দরেই দ্রুত-নির্ভুল কোভিড-১৯ পরীক্ষা সম্ভব: ডা. জাফরুল্লাহ ও ড. বিজন
আরটি-পিসিআর পরীক্ষার কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গেলে সমস্যার সমাধান হবে না। সনদ কেনার চেয়েও বড় লজ্জায় পড়তে হতে পারে। কারণ, প্রচলিত পিসিআর পরীক্ষা যথেষ্ট সময়সাপেক্ষ এবং পরীক্ষার ফল পাওয়ার মধ্যবর্তী সময়েও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পিসিআর পরীক্ষাও করা হোক এবং সেই পরীক্ষার নেগেটিভ সনদও যাত্রীদের সঙ্গে থাকুক। কিন্তু, বিমানবন্দরে যাওয়ার সময় সর্বশেষে যাত্রীদের করোনা পরীক্ষা করাটাও অপরিহার্য। সেক্ষেত্রে সরকার চাইলে বিদেশগামী যাত্রীদের দ্রুত শনাক্তকরণে নিজেদের কিট, খরচ ও লোকবল দিয়ে পরীক্ষার ব্যবস্থা করবে গণস্বাস্থ্য কেন্দ্র। যাতে বিদেশগামীরা বিমানবন্দর থেকেই দ্রুত সময়ের মধ্যে নির্ভুল সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে পারেন এবং দেশের ভাবমূর্তি বজায় থাকে।
১৩ জুলাই ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন
স্বাস্থ্যমন্ত্রী যা বলেছেন, বিশেষজ্ঞরা যা বলছেন
করোনা পরিস্থিতির শুরু থেকে দেশে আইসিইউ ও ভেন্টিলেটর সংকটের বিষয়টি সামনে আসে। এরপর পরিস্থিতি মোকাবিলায় ধীরে ধীরে এগুলো বাড়ানোর কথা বলা হয়। কিছু বাড়ানো হয়। যদিও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।
৪ জুলাই ২০২০, ০৩:০৪ অপরাহ্ন
এফডিএ’র গাইডলাইন অনুযায়ী অ্যান্টিবডি কিটের কার্যকারিতা খুব সহজে প্রমাণ হবে: গণস্বাস্থ্য কেন্দ্র
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে নিজেদের উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এতে দেখা গেছে, কিটটির সংবেদনশীলতা (সেনসিটিভিটি) ৯৭ দশমিক ৭ শতাংশ ও নির্দিষ্টতা (স্পেসিফিসিটি) ৯৬ শতাংশ।
৩ জুলাই ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
করোনা পরীক্ষার ফি ও মহামারি মোকাবিলা নিয়ে বিশেষজ্ঞদের মত-দ্বিমত
করোনা শনাক্তে আরটি-পিসিআর পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এক্ষেত্রে বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা।
৩০ জুন ২০২০, ০৩:১১ অপরাহ্ন
করোনাভাইরাস থেকে কবে রেহাই পাব, তা এখনো জানি না: ডা. আবদুল্লাহ
দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা আজ বৃহস্পতিবার লাখ ছাড়িয়েছে। প্রতিদিন যেমন নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যাও। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সেই হিসাবে আজ ১০৩তম দিনে শনাক্ত লাখ ছাড়াল। এর মধ্যে, ৫০ হাজার ছাড়ায় গত ২ জুন। অর্থাৎ প্রথম শনাক্তের ৮৭তম দিনে। আর তার পরের ৫০ হাজার শনাক্ত হয়ে লাখ ছাড়াল ১৬ দিনে।
১৮ জুন ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
‘অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছে না, আমার এখন হাসপাতালে থাকার যুক্তি নেই’
করোনামুক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় তাকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়।
১৬ জুন ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন
করোনা শনাক্তের ৩ মাস: প্রয়োজনে কারফিউ দেওয়ার পরামর্শ ডা. আবদুল্লাহর
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিন মাসে দেশে শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০ নম্বরে।
৮ জুন ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
করোনায় ১৭, করোনা উপসর্গ নিয়ে ৫ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ১০১৬
দেশে করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইনে থেকে ‘যুদ্ধ’ করছেন চিকিৎসকরা। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকরাও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে প্রাণও হারিয়েছেন অনেক চিকিৎসক।
৪ জুন ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
গণস্বাস্থ্যের কিটে নয়, ত্রুটি নমুনা সংগ্রহ প্রক্রিয়ায়
অনুমোদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিটের কার্যকারিতার পরীক্ষা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এর মধ্যে অ্যান্টিবডি কিটের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। তবে, অ্যান্টিজেন কিটের নমুনা সংগ্রহে ত্রুটি থাকায় আপাতত বিএসএমএমইউকে এটির পরীক্ষা বন্ধ রাখতে বলেছে গণস্বাস্থ্য কেন্দ্র। বলা হয়েছে, নমুনা সংগ্রহের সঠিক সমাধান দেওয়ার পরে যাতে বিএসএমএমইউ আবার অ্যান্টিজেন কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করে।
৩ জুন ২০২০, ১০:১২ পূর্বাহ্ন
‘আমি সুস্থ হয়ে উঠবো, সুস্থ হয়ে উঠতেই হবে’
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত তার স্ত্রী নারী নেত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীর শারীরিক অবস্থাও উন্নতির দিকে।
২ জুন ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
আজ শনাক্তের হার ২২.৩৩, ৮ দিনে বেড়েছে ৪.৯১ শতাংশ
দেশে মহামারি করোনাভাইরাসে শনাক্ত রোগীর হার প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।
২৯ মে ২০২০, ১০:০০ পূর্বাহ্ন
ডা. জাফরুল্লাহ চৌধুরীর এবারের উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’
করোনা শনাক্ত হওয়া পর থেকে নিজ বাসায় আইসোলেশনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে শারীরিকভাবে বেশ দুর্বলতা অনুভব করায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে এক ব্যাগ রক্ত নেন। নিয়মিত কিডনি চিকিৎসার অংশ হিসেবে ডায়ালাইসিসও করান। নিয়েছেন প্লাজমা থেরাপিও। প্লাজমা থেরাপি নেওয়ার পর এর কার্যকারিতা দেখে ভাবেন, দেশের সব মানুষেরই প্লাজমা থেরাপি সুবিধা পাওয়া দরকার। তাই ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।
২৯ মে ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন
‘আমি ভালো আছি’
করোনা শনাক্তের পর আইসোলেশনে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন।
২৬ মে ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন
অধ্যাপক আনিসুজ্জামান কেন এত গুরুত্বপূর্ণ?
‘জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কেন বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, দেশ, বাঙালি জাতির জন্য এত গুরুত্বপূর্ণ’, এই বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেছেন শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম।
১৫ মে ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
‘এন-৯৫ মাস্ক পাওয়া বা আনা তো খুব কঠিন কিছু না’
প্রধানমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের ডাক্তারের ভিডিও কনফারেন্সে মাস্ক নিয়ে আলোচনা হয়েছিল। ডাক্তাররা অভিযোগ করেছিলেন, তাদের অত্যন্ত নিম্নমানের মাস্ক দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় এন-৯৫ মাস্ক পাননি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছিলেন, এন-৯৫ মাস্ক আমেরিকা তৈরি করে এবং তারা রপ্তানি বন্ধ করে দেওয়ায় পাওয়া যাচ্ছে না।
১৯ এপ্রিল ২০২০, ০৪:১১ অপরাহ্ন
‘নারায়ণগঞ্জে একটি করোনা পরীক্ষা ল্যাব অত্যন্ত জরুরি’
দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যেই ঢাকার পরে নারায়ণগঞ্জকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে শতকরা প্রায় ২০ ভাগই নারায়ণগঞ্জের।
১৮ এপ্রিল ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন