এক সন্ধ্যায় মিলেছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালামনাইরা

স্টার অনলাইন রিপোর্ট

নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন পবিত্র রমজান মাসের প্রশান্তি, সৌহার্দ্য ও বরকত ভাগাভাগি করে নিতে এক মনোমুগ্ধকর ইফতার আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মার্চ ঢাকার গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজিত হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী ও প্রভাবশালী বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। ৫০ হাজারের বেশি অ্যালামনাই দেশ-বিদেশ থেকে যুক্ত হয়ে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সংগঠনটি বিশ্ববিদ্যালয় ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং উন্নয়নমূলক সুযোগ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি এই সংগঠন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। যেমন: শেয়ারট্রিপ, ক্রিমসন কাপ এবং বাবুল্যান্ড। এতে সদস্যদের জন্য পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং ও বিশেষ সুবিধা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করছে।

ইফতার মাহফিলে অ্যালামনাই সদস্যরা একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন, হাসি-আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমজাদ হোসেন সিআইপির বক্তব্যের মাধ্যমে। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক। বক্তব্যকালে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাইদের জন্য একটি ক্লাব তৈরির ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, যিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, যিনি সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি; বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো, যিনি পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান।

এ ছাড়া, উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ড. দীপক কুমার মিত্র, ড. হাসান রেজা ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন স্কুলের ডীন।

অনুষ্ঠানে বক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাফল্য ও অ্যালামনাইদের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন।

ইফতার আয়োজনের কনভেনিং কমিটির নেতৃত্বে ছিলেন সোহেল বিন আজাদ। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব; মটো লাইফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান; এএসএসইএস, ইভি লাইফ বাংলাদেশ ও সিলভার এজ আইটির প্রতিষ্ঠাতা; বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সহ-সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক রিসার্চ ফেলো।