বিএইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব, সম্পাদক কিবরিয়া

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মো. গোলাম মাহবুব এবং সাধারণ সম্পাদক হিসেবে এটিএম গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে আগামী দুই বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে।

মো. গোলাম মাহবুব রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রশাসন বিভাগের প্রধান এবং এটিএম গোলাম কিবরিয়া বিএইসির প্রশাসন বিভাগের প্রধান।

অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, সহ-সভাপতি মো. আজিবর রহমান মোল্লা, অর্থ সম্পাদক মাসুদ রানা মণ্ডল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. সোলায়মান মিয়া, নারী বিষয়ক সম্পাদক মোছা. রোজিনা পারভীন এবং কার্যকরী পরিষদ সদস্য হিসেবে মো. হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মো. আবু তাহের, মো. আলতাফ হোসেন ও সৈকত আহমেদ নির্বাচিত হয়েছেন।