১২ কেজি এলপিজির দাম ১৫ টাকা কমে ১৩৪১
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা এতদিন বিক্রি হতো ১ হাজার ৩৫৬ টাকায়।
নতুন দাম আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এলপিজির ওপর উৎপাদন-পর্যায়ের ভ্যাট প্রত্যাহার এবং আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তে নতুন দাম সমন্বয় করা হয়েছে।
এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১১১ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছে এবং সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দাম এর ওপর ভিত্তি করে হিসাব হবে।
এছাড়া, অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬২ টাকা ১৪ পয়সা।