কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা খালের গোঁড়ার উত্তর পার্শ্ব এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে গেছে।
১৭ জুলাই ২০২২, ০৬:৪১ পূর্বাহ্ন
তপ্ত বাতাসে দোলনচাঁপার সুবাস
আষাঢ় পেরিয়ে শ্রাবণের প্রথম দিন আজ। মাঝেমধ্যে আকাশে মেঘের আনাগোনা দেখা গেলেও বৃষ্টির দেখা মিলছে না। এমন পরিস্থিতিতে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন যখন অতিষ্ট, তখন ঢাকা নামের এই তপ্ত মহানগরে সুবাস ছড়িয়ে চলেছে বর্ষার ফুল দোলনচাঁপা।
১৬ জুলাই ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন
সংরক্ষিত বনে বাফুফের ফুটবল প্রশিক্ষণ একাডেমি
কক্সবাজারের জঙ্গল খুনিয়াপালং সংরক্ষিত বনে একটি আবাসিক প্রশিক্ষণ একাডেমি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সরকার ইতোমধ্যে সংরক্ষিত বনের ২০ একর জায়গা ডি-রিজার্ভ করে বাফুফেকে বরাদ্দ দিয়েছে।
১৬ জুলাই ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন
ভরা মৌসুমে খরা, দুশ্চিন্তায় কৃষক
দিনাজপুরসহ উত্তরের জেলাগুলোতে বইছে তীব্র দাবদাহ। ভরা বর্ষা মৌসুমে চলছে খরা। এসময় জেলাগুলোর ফসলি জমি পানিতে ভরপুর থাকার কথা থাকলেও বৃষ্টি না হওয়ায় জমি ফেটে চৌচির। ফলে, আমন আবাদ দিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষিনির্ভর এই জেলার কৃষকরা।
১৫ জুলাই ২০২২, ০৭:২৪ অপরাহ্ন
মানিকগঞ্জে খেলার মাঠে বজ্রপাত, আহত ১৮
মানিকগঞ্জে খেলার মাঠে বজ্রপাতের ঘটনায় ১৮ জন আহত হয়েছেন।
১৫ জুলাই ২০২২, ০১:৪৭ অপরাহ্ন
শ্যামনগরে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারে দেড়শ মিটার বেড়িবাঁধ ভেঙে উপকূলের চারটি গ্রাম লোনা পানিতে প্লাবিত হয়েছে। আরও অন্তত ৩টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
১৫ জুলাই ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে পাউবোর বাঁধে ধস
সাতক্ষীরার শ্যামনগরে দুর্গাবাটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশে খোলপেটুয়া নদীতে দেড়শ মিটার বেড়িবাঁধ ধসে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের এই অংশটি ধসে যায়।
১৪ জুলাই ২০২২, ০৩:৪২ অপরাহ্ন
হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
চট্টগ্রামে হালদা নদী থেকে বিপন্ন প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
১৪ জুলাই ২০২২, ০৩:২০ অপরাহ্ন
গুঙ্গিয়াজুড়ি হাওরে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গুঙ্গিয়াজুড়ি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
১৩ জুলাই ২০২২, ০৫:২৫ অপরাহ্ন
মোংলায় চিংড়ির ঘেরে গ্যাস, নমুনা সংগ্রহ বাপেক্সের
বাগেরহাটের মোংলায় একটি চিংড়ি ঘের থেকে নিঃসরিত গ্যাসের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
১৩ জুলাই ২০২২, ০১:৫৯ অপরাহ্ন
পশুপাখির চিকিৎসায় ভরসা ‘বিডিভেটস’
বিভিন্ন গবেষণার তথ্য অনুসারে, প্রাণীর বিভিন্ন রোগবালাইয়ের কারণে বাংলাদেশে বছরে ৩৫ থেকে ৫০ শতাংশ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।
১২ জুলাই ২০২২, ০৪:৩৮ পূর্বাহ্ন
নাগলিঙ্গম: বর্ণে-বিন্যাসে বাহারি, সৌরভে সুমিষ্ট
মৃদু হাওয়াতেই দোল খাচ্ছে প্রকাণ্ড গাছগুলোর কাণ্ড ফুঁড়ে বের হওয়া বাহারি ফুলগুলো। বাতাসের দোলায় আর পাখির ঠোকরে এর কিছু কিছু ছড়িয়ে পড়ছে গাছের তলায়। আশপাশে ছড়িয়ে আছে ফুলের সুমিষ্ট সৌরভ। গাছের গায়ে থরে থরে ধরে আছে গোলাকার গাঢ় বাদামি রঙের ফল।
১১ জুলাই ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন
‘আফাল’ আতঙ্কে বানভাসিরা
বন্যায় বাড়ি ঘর প্লাবিত। একমাস ধরে ২ মেয়ে ও এক ছেলেকে নিয়ে নূরজাহান বেগম থাকছেন মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়কেন্দ্রে। তাদের বাড়ি ওই এলাকার মদনগৌরী গ্রামে।
১১ জুলাই ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে চরবাসী
ব্রহ্মপুত্র নদীর বুকে দুর্গম এলাকা ‘হকের চর’। ৯৫০টি পরিবারে ৪ হাজারেরও বেশি মানুষ বসবাস করছেন চরটিতে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা এবং চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের বিভিন্ন চর এলাকায় ভাঙনে বসতভিটা হারিয়ে ৯-১০ বছর আগে ‘হকের চর’ এলাকায় বসতি গড়ে তোলেন তারা।
১১ জুলাই ২০২২, ০২:৩০ পূর্বাহ্ন
ভাঙনে সব হারানো জয়নবদের ঈদ নেই
ঈদ কড়া নাড়ছে দরজায়। উৎসব আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সারাদেশের মানুষ। কিন্তু যমুনার প্রবল ভাঙনে সব হারিয়ে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজজান গ্রামের মানুষের মনে ঈদের আনন্দ নেই। দুবেলা খেয়ে কোনোভাবে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ তাদের কাছে।
৯ জুলাই ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন
আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ সংকট তীব্র: জাতীয় কমিটি
সারাদেশে লোডশেডিংসহ বিদ্যুৎ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির সভায় বলা হয়েছে, স্বনির্ভর,পরিবেশবান্ধব জ্বালানি নীতির বদলে আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে এ সংকট তীব্র হয়েছে।
৮ জুলাই ২০২২, ১২:১৩ অপরাহ্ন
ত্রাণের আশায়
হাকালুকি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ সপ্তাহ ধরে পরিবার নিয়ে আছেন তাজুল মিয়া। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুর্শিদাবাদপুর গ্রামের বাসিন্দা।
৮ জুলাই ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন
বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ, কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ২ হাজার চাষি
কিশোরগঞ্জে এবারের বন্যায় ১২০০ পুকুরের প্রায় ১৫ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার প্রায় ২ হাজারের বেশি মাছচাষি।
৭ জুলাই ২০২২, ০১:২৭ অপরাহ্ন
‘জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে যাচ্ছি, মনে হয় প্রাইস অ্যাডজাস্টমেন্টে যেতে হবে’
বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরে জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
৭ জুলাই ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন
লোডশেডিং থাকবেই, খরচ কমাতে আরও যা করবে সরকার
লোডশেডিং করা ছাড়া আগামী সেপ্টেম্বরের আগে গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট নিরসনের কোনো উপায় দেখছে না সরকার। ততদিন পর্যন্ত আরও কী কী উদ্যোগ নিয়ে বিদ্যুতের ব্যবহার কমানো যায়, সেগুলো নিয়ে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৭ জুলাই ২০২২, ১০:০৫ পূর্বাহ্ন