ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ৫৪৬

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ২৬ জন নারী।

আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪৪ জনে।