ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪২ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৩৯ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৬৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে তিনজন এবং ঢাকা বিভাগ ও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।

সেপ্টেম্বরে এ পর্যন্ত ১৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।