চট্টগ্রামে আজ মৃত্যু ৩, শনাক্ত ২৪.৩৮ শতাংশ

চট্টগ্রাম নগরীতে বেড়েছে মৃত্যু ও করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্তের হার বেড়ে ২৪ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছিল। শনাক্তের হার ছিল ২১ দশমিক ২২ শতাংশ।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীতে আজ মৃত্যু ৪, শনাক্ত বেড়ে ৫২.২৬ শতাংশ

রাজশাহীতে করোনায় ও সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলা শনাক্তের হার বেড়ে শতকরা ৫২ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে আরও ১০ মিলিয়ন ডোজ ফাইজার টিকা পেল বাংলাদেশ

কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরও ১০ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।
৩১ জানুয়ারি ২০২২, ০১:৩০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.৭৭ শতাংশ, মৃত্যু আরও ৩১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৩ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে।  পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।
৩১ জানুয়ারি ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২১.২২ শতাংশ, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষায় আরও ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।
৩১ জানুয়ারি ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে আরও ১২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।
৩০ জানুয়ারি ২০২২, ১১:০০ পূর্বাহ্ন

ওমিক্রনে ১৪ দিনের পরিবর্তে কোয়ারেন্টিন ১০ দিন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা সংক্রমণের বর্তমানে পরিস্থিতিতে ১৪ দিনের পরিবর্তে ১০ দিন কোয়ারেন্টিন থাকা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজন করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।
৩০ জানুয়ারি ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন

আক্রান্তের সংখ্যা বহু গুণ বেশি, সবাই পরীক্ষা করায় না: স্বাস্থ্যমন্ত্রী

করোনার আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্তের চেয়ে আরও বহু গুণ বেশি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সবাই পরীক্ষা করাচ্ছে না। ওমিক্রন ‘মৃদু’ বলে বেপরোয়াভাবে চলাফেরা করছে।
৩০ জানুয়ারি ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন

১২ বছরের উপরের সবাই টিকা পাবে, ৪০ হলেই বুস্টার: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের নাগরিক যাদের বয়স ১২ বছরের বেশি সবাইকে টিকা দেওয়া হবে। সেই সঙ্গে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
৩০ জানুয়ারি ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ৬২.৮৫, চাঁপাইনবাবগঞ্জে ৪৫.৪৫, নাটোরে ৩৭.০৪ শতাংশ

উত্তরবঙ্গে সীমান্ত নিকটবর্তী ৩ জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে বেড়েই চলে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ২ জনের মৃত্যু হয়েছে।
৩০ জানুয়ারি ২০২২, ০৪:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭.৪১ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। তবে, এ সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৭ শতাংশ।
৩০ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.১০ শতাংশ, মৃত্যু আরও ২১

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ।
২৯ জানুয়ারি ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে আজ মৃত্যু ৪, শনাক্তের হার ৬৪.৫২ শতাংশ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৯ জানুয়ারি ২০২২, ০৮:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১২ দিন পর ৩০ এর নিচে নামল সংক্রমণ হার

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় আরও ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। যা গত ১২ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণের হার। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩১.৯৭ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
২৯ জানুয়ারি ২০২২, ০৭:২২ পূর্বাহ্ন

আরও বেশি প্রাণঘাতী হতে পারে করোনার নতুন ধরন ‘নিওকোভ’

নিওকোভ নামে করোনাভাইরাসের নতুন এক ধরনের কথা জানিয়েছেন চীনের গবেষকরা। তাদের মতে, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে।
২৮ জানুয়ারি ২০২২, ০৩:৫২ অপরাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৩৩.৩৭ শতাংশ, মৃত্যু আরও ২০

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
২৮ জানুয়ারি ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন

৩০ মিনিটে করোনার ধরন শনাক্ত করতে পারে যে বায়োসেন্সর

দক্ষিণ কোরিয়ার একদল বিজ্ঞানী একটি নতুন স্ক্রিনিং বায়োসেন্সর উদ্ভাবন করেছেন, যা ৩০ মিনিটের মধ্যে করোনাভাইরাসের ধরন শনাক্ত করতে পারে। এর মাধ্যমে পাওয়া ফলাফল পলিমেরাস চেইন রিয়্যাকশন (পিসিআর) পরীক্ষার মধ্য দিয়ে পাওয়া ফলের মতোই নির্ভুল।
২৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.৯৮ শতাংশ, মৃত্যু ১৫

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ।
২৭ জানুয়ারি ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

৬০ শতাংশ ছাড়াল রাজশাহীতে সংক্রমণ, চাঁপাইনবাবগঞ্জে ৩৩.৩৩ শতাংশ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়ে ৬০ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। এ সময় মারা গেছেন একজন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ জানুয়ারি ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.৬৪ শতাংশ, মৃত্যু ১৭

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ।
২৬ জানুয়ারি ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন