৪ শিশুকে ধর্ষণের অভিযোগে কোচিং শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে কোচিং সেন্টারে চার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইমতিয়াজ উদ্দিনের (২৬) নিজ বাড়িতে একটি কোচিং সেন্টার আছে।
আজ বৃহস্পতিবার বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শিশুদের বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে এবং তাদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মাহফুজুর রহমান বলেন, ‘এক শিশু বিষয়টি পরিবারকে জানানোর পর অভিযুক্ত শিক্ষক সালিশ করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বুধবার রাতে ঘটনাটি জানতে পারে পুলিশ। পরে এক শিক্ষার্থীরা মা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।’