দেশের অস্বচ্ছল রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষ ছাড়ের সুযোগ
বাংলাদেশের আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসার সুযোগ পাবেন বলে জানিয়েছেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের প্রধান নির্বাহী ইলান কুমারন।
আজ রোববার বন্দর নগরী চট্টগ্রামের জামালখান এলাকায় অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের তথ্য কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তথ্য কেন্দ্রটির প্রধান রিফাত ফারুক বলেন, ‘রোগীদের অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ে চিকিৎসাসংক্রান্ত সব ধরনের তথ্য, ডাক্তার ও হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে সব ধরনের সহায়তা দেবে এই ইনফরমেশন সেন্টার।’
প্রধান নির্বাহী ইলান কুমারন বলেন, ‘অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সব ধরনের আধুনিক চিকিৎসা সম্বলিত একটি সমন্বিত হাসপাতাল। এখানে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিকমানের সর্বোচ্চ চিকিৎসাসুবিধা রয়েছে।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসার সুবিধা থাকবে।’