রুশ রকেটের আঘাতে ভিনিতসিয়া আঞ্চলিক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস: জেলেনস্কি
কিয়েভ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভিনিতসিয়া শহরের আঞ্চলিক বিমানবন্দরটি রাশিয়ান রকেটের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৬ মার্চ ২০২২, ০১:১৮ অপরাহ্ন
রাশিয়ায় সামরিক আইন জারির পরিকল্পনা নেই: পুতিন
রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৫ মার্চ ২০২২, ০৩:০২ অপরাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক দস্যুতা’ দেখাচ্ছে পশ্চিমারা: ক্রেমলিন
ইউক্রেনে সংঘাতের কারণে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে পশ্চিমারা ‘দস্যুর মতো’ আচরণ করছে বলে মন্তব্য করেছে ক্রেমলিন। আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৫ মার্চ ২০২২, ০১:৪১ অপরাহ্ন
যুক্তরাজ্যের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ
মস্কো ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাজ্যের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার।
৫ মার্চ ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন
রোববার পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগামীকাল রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন।
৫ মার্চ ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন
যুদ্ধবিরতি সত্ত্বেও রুশ হামলা অব্যাহত আছে, দাবি ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও মারিউপোলে রুশ সেনারা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ইউক্রেন।
৫ মার্চ ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার
ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।
৪ মার্চ ২০২২, ০৮:২০ অপরাহ্ন
তুরস্কে আলোচনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গাতিলভ আগামী সপ্তাহে তুরস্কে রুশ ও ইউক্রেনের মন্ত্রীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
৪ মার্চ ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘পাহারা’ দিচ্ছে রাশিয়া: জাতিসংঘে রুশ দূত
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তৎসংলগ্ন এলাকাগুলো রুশ সেনারা ‘পাহারা’ দিচ্ছে।
৪ মার্চ ২০২২, ০৬:১৬ অপরাহ্ন
রাশিয়ায় বিবিসির সাংবাদিকদের কার্যক্রম সাময়িক স্থগিত
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ একটি আইনের অনুমোদন দিয়েছে। ওই আইনে 'ভুয়া' তথ্য ছড়ানো হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হবে।
৪ মার্চ ২০২২, ০৫:২৯ অপরাহ্ন
বিশ্বের প্রথম ‘হাইব্রিড’ যুদ্ধ: ইউক্রেনের সাইবার প্রধান
ইউক্রেন সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, তারা ভূমির পাশাপাশি সাইবার জগতেও যুদ্ধ করছে। তারা দাবি করেছে, সরকার ও অবকাঠামো নেটওয়ার্কের বিরুদ্ধে ক্রমাগত সাইবার হামলার হচ্ছে এবং সাধারণ মানুষের পাশাপাশি কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৪ মার্চ ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন
খারকিভ সিটি কাউন্সিল ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
খারকিভ সিটি কাউন্সিল ভবনে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সেখানকার ডেপুটি গভর্নর রোমান সেমেনুখা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ মার্চ ২০২২, ০১:০৭ অপরাহ্ন
খেরসনের দখল নিতে পারেনি রাশিয়া, দাবি ইউক্রেনের
রুশ সেনারা খেরসনের দখল নিতে পারেনি বলে দাবি করেছেন ইউক্রেনের এক কর্মকর্তা। আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ মার্চ ২০২২, ১২:৩৭ অপরাহ্ন
বেলারুশের বিরুদ্ধে ইইউ’র নতুন নিষেধাজ্ঞা
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সমর্থনকারীর ভূমিকা রাখার অভিযোগে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ মার্চ ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
আমি আইকনিক নই, ইউক্রেন আইকনিক: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি আইকনিক নই, আমি মনে করি ইউক্রেন আইকনিক।
১ মার্চ ২০২২, ০৮:০৪ অপরাহ্ন
রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে না মেক্সিকো
মেক্সিকো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর।
১ মার্চ ২০২২, ০৭:০৩ অপরাহ্ন
বাইডেন ও জেলেনস্কির ফোনালাপ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ৩০ মিনিট ফোনে কথা বলেছেন। খবর বিবিসির।
১ মার্চ ২০২২, ০৬:৩৯ অপরাহ্ন
ইউক্রেন নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসবেন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা
ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী শুক্রবার ইউক্রেনের ওপর জরুরি বৈঠকে বসবেন।
১ মার্চ ২০২২, ০৫:৫৫ অপরাহ্ন
ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান তুরস্কের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন ও রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে এবং ‘বিশ্ব শান্তিতে অবদান রাখার’ আহ্বান জানিয়েছেন। তিনি এটাও বলেছেন, আঙ্কারা ন্যাটো সম্প্রসারণের বিরোধী নয়।
১ মার্চ ২০২২, ০৫:২৮ অপরাহ্ন
কিয়েভের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৫
কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ হামলায় ৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
১ মার্চ ২০২২, ০৪:৫০ অপরাহ্ন