কুড়িগ্রামে গো-খাদ্যের চরম সংকট, খড়ের দাম দ্বিগুণ
বন্যায় খড় নষ্ট হয়ে যাওয়ায় ও তৃণভূমি এখনো পানিতে নিমজ্জিত থাকায় বন্যা উপদ্রুত এলাকায় গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার ও গঙ্গাধর নদীর চরাঞ্চলের কৃষকরা গবাদি পশু পালন নিয়ে পড়েছেন চরম বিপাকে।
২৬ জুন ২০২২, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের বেশিরভাগ চর এখনো পানির নিচে
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ব্রহ্মপুত্র নদসহ সব নদ-নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামতে শুরু করেছে অধিকাংশ বন্যা উপদ্রুত এলাকা থেকে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে অনেক মানুষ। তবে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা ২০০ চরের বেশিরভাগ এখনো পানির নিচে থেকে গেছে।
২৫ জুন ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন
কুড়িগ্রাম-লালমনিরহাট: বন্যার পানি কমার পর ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলায় ভাঙন
নদ-নদীর পানি কমায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। রাস্তা, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নেওয়া বানভাসিরা বাড়ি ফিরতে শুরু করেছেন।
২৪ জুন ২০২২, ০৩:৩৩ পূর্বাহ্ন
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা: ৬ জেএমবি জঙ্গির ফাঁসি
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় জেএমবির ছয় জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২৩ জুন ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
বন্যা: কুড়িগ্রাম-লালমনিরহাটে ৩৩৭ বিদ্যালয় বন্ধ
বন্যার কারণে উঠায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে ৩৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম এক সপ্তাহ ধরে বন্ধ আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুড়িগ্রামে ৩০৫টি। বাকি ৩২টি লালমনিরহাটে।
২৩ জুন ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৩৭ সেমি, ধরলার ২০ সেমি উপরে
কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ও ধরলার পানি কমে সেতু পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৩ জুন ২০২২, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৩ সেমি, ধরলার ৪১ সেমি উপরে
কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে সামান্য কমে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২২ জুন ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৫ সেমি, ধরলার ৪২ সেমি ওপরে
কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ও কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২১ জুন ২০২২, ০৩:২৬ পূর্বাহ্ন
‘বাচ্চারা খাবার চাচ্ছে, দিতে পারছি না’
কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ বানভাসি হয়েছেন। তাদের মধ্যে ৩০ হাজারের বেশি শিশু। শিশুদের খাবার সংগ্রহ ও যোগান দিতে মহাসংকটে পড়েছেন বানভাসি লোকজন।
২১ জুন ২০২২, ০২:৩৮ পূর্বাহ্ন
তিস্তার পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপরে
উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। আজ সোমবার দুপুর ১২টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে শঙ্কায় পড়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।
২০ জুন ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫১ সেমি, ধরলার ৪৪ সেমি ওপরে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ ও ধরলা নদীর পানি আরও বেড়েছে। তবে তিস্তা নদীর পানি কমেছে।
২০ জুন ২০২২, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৩২ সেমি, ধরলায় ২৭ সেমি, তিস্তায় ১ সেমি ওপরে
সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
১৯ জুন ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন
খাদ্য-পানির সংকটে লক্ষাধিক মানুষ
অনবরত বৃষ্টিপাত আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে অবনতি হয়েছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে মানবেতর জীবনযাপন করছেন দুই জেলার ১৪টি উপজেলার লক্ষাধিক বানভাসি মানুষ।
১৮ জুন ২০২২, ০২:৫৯ পূর্বাহ্ন
লালমনিরহাট-কুড়িগ্রামে ৩০ হাজার মানুষ পানিবন্দি
টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রামে ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
১৭ জুন ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন
বিপৎসীমার ওপরে ধরলার পানি, ২ জেলার ১২ গ্রাম প্লাবিত
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাট সদর উপজেলার শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৬ জুন ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ন
তিস্তা-ধরলার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই
প্রবল বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমায় প্রবাহিত হচ্ছে।
১৬ জুন ২০২২, ০৫:০২ পূর্বাহ্ন
শেষ সম্বলটুকু রক্ষায় মোস্তফার একার লড়াই
দিনমজুর মোস্তফা আলী (৪৮) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ব্যাপারীটারী ঘাটেরপাড় এলাকার বাসিন্দা। বেশ আগেই তার কয়েক বিঘা আবাদি জমি ধরলার উদরে চলে গেছে। এখন অবশিষ্ট ৬ শতাংশ জমিও পড়েছে ভাঙনের হুমকিতে।
১৬ জুন ২০২২, ০৪:৫৩ পূর্বাহ্ন
ওএমএস’র দোকানে ভিড়, চাল না পেয়ে হতাশ
বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় ৩০ টাকা কেজি দরে চাল কেনার জন্য ওএমএস (ওপেন মার্কেট সেল) দোকানগুলোতে ভিড় করছেন মানুষ।
১৫ জুন ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
রৌমারীতে ৩৫ হাজার মানুষ পানি ও খাবার সংকটে
সীমান্ত নদী জিনজিরাম, কালুর ও ধরনী উপচে পানির প্রবাহ অব্যাহত থাকায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
১৪ জুন ২০২২, ০৪:০৯ পূর্বাহ্ন
রৌমারীতে বন্যা পরিস্থিতির অবনতি, ৪ ইউনিয়নের ৩৫ হাজার মানুষ পানিবন্দি
উজানে ভারতের আসাম থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে আরো নতুন কিছু এলাকা।
১৩ জুন ২০২২, ০৭:৫৫ অপরাহ্ন