পাহাড়ি ঢলে রৌমারীর ৩০ গ্রাম প্লাবিত
উজানে ভারতের আসাম থেকে আসা পাহাড়ি ঢলের লাল পানিতে প্লাবিত কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ ইউনিয়নের প্রায় ৩০ গ্রাম।
১২ জুন ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন
১০ ফুটের ব্যবধান
রংপুরের কাউনিয়া থেকে ব্রজবালা রানী (৬৮) বুড়িমারী সীমান্তের জিরো লাইনে এসেছিলেন তার ছোট ভাই রমেশ চন্দ্র সরকারের (৬৪) সঙ্গে দেখা করতে। রমেশ প্রায় ৪০ বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় বসবাস করছেন।
১২ জুন ২০২২, ০৪:১৭ পূর্বাহ্ন
মেডিকেল শিক্ষার্থী আমিনার পাশে দাঁড়াল জেলা প্রশাসন-প্ল্যান ইন্টারন্যাশনাল
দরিদ্র পরিবার থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আমিনা খাতুনের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
১০ জুন ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
কাঁঠালবাড়ি গণহত্যা দিবসে সরকারি উদ্যোগে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি
কুড়িগ্রামের কাঁঠালবাড়ি গণহত্যা দিবস আজ ৯ জুন। দিনটির স্মরণে মুক্তিযোদ্ধা, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা র্যালি ও পুষ্পস্তবক অর্পণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
৯ জুন ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
একমাত্র এক্স-রে মেশিন ১৬ বছর ধরে বিকল
কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি প্রায় ১৬ বছর ধরে অচল পড়ে আছে। এতে রোগীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
৯ জুন ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন
কোচবিহারের হাসপাতাল থেকে শিশু রমজান বাবা-মায়ের কাছে ফিরতে চায়
ভারতে গিয়েছিল বাবা-মায়ের সঙ্গে। বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ছোড়া স্টান গ্রেনেডের আঘাতে আহত বাংলাদেশি শিশু রমজান আলী (১০) তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়।
৩ জুন ২০২২, ০৪:৩২ পূর্বাহ্ন
ভাতার টাকায় ‘প্যাট চলে না’ কান্দ্রি বালাদের
সরকারের বিধবা ভাতার সুবিধাভোগী কান্দ্রি বালার (৫৮) দিন কাটছে হতাশা আর দুশ্চিন্তায়। ঠিকমতো ২ বেলা ভাতও জুটছে না।
২ জুন ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন
রাস্তার পাশের শতাধিক গাছ কাটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাস্তার শতাধিক গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যের বিরুদ্ধে। গাছগুলো লাগিয়েছিলেন রাস্তার পাশের জমির মালিকরা।
১ জুন ২০২২, ০২:২৬ পূর্বাহ্ন
‘অইদ হইলে হামরা কাম পাই’
গ্রীষ্মের তপ্তরোদে পুড়ছে শরীর। মাথা থেকে অঝোরে ঝরছে ঘাম। ভিজে যাচ্ছে সারা শরীর। কিন্তু, হাসেন আলী, উমেশ চন্দ্র, কোরবান আলী, সিরাজুল ইসলাম, মনজুর আলী, নীলমোহন রায়দের সেদিকে খেয়াল নেই। তারা ছুটছেন চাতালের একদিক থেকে অন্যদিকে।
৩১ মে ২০২২, ০৩:৩১ পূর্বাহ্ন
সংস্কারের ২ দিন পর উঠে গেছে সড়কের কার্পেটিং, তদন্তে দুদক
রাস্তা সংস্কারের কাজ শেষ হওয়ার ২ দিন পরেই কার্পেটিং উঠতে শুরু করে। সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
৩০ মে ২০২২, ১২:৫৩ অপরাহ্ন
ইটভাটার ধোঁয়ায় ফসল নষ্ট: ক্ষতিপূরণ পাননি ৫৯ কৃষক
দুটি ইটভাটার ধোঁয়ায় ফসল নষ্ট হওয়ার অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিতে পথে নেমেছিলেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও আদিতমারী উপেজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ গ্রামের ৯৬ জন কৃষক।
৩০ মে ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
১ মণ ধান উৎপাদন খরচ ৮০০ বিক্রি ৭৬০ টাকা
লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি হাটে ২ মণ ধান বিক্রি করতে এসেছিলেন কৃষক আব্দুল হামিদ (৬০)। হাটে প্রায় দেড় ঘণ্টা বসে থাকার পর তিনি প্রতিমণ ধান ৭৬০ টাকা বিক্রি করেন। আশা ছিল গত বছরের মতো ৯৪০ টাকা মণ দরে ধান বিক্রি করবেন। কমদামে ধান বিক্রি করে হতাশ হয়ে পড়েন তিনি।
৩০ মে ২০২২, ০৩:২৯ পূর্বাহ্ন
লালমনিরহাটে ঠিকাদারের বিরুদ্ধে কাজ শেষ না করেই বিল তোলার অভিযোগ
বাস্তবে কাজ ১৮-২০ শতাংশ হলেও ৮২ শতাংশ দেখিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ইমপ্রুভমেন্ট অব পন্ডস ক্যানেলস অ্যাক্রোস দ্য কান্ট্রি প্রোজেক্টের (আইপিসিপি) বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
২৭ মে ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন
নদী পারাপারে গ্রামবাসীর দুঃখ ঘুচল স্কুলশিক্ষকের ভাসমান সেতুতে
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের শালমারা ঘোনাপাড়া গ্রামে সতী নদীতে ড্রাম ও বাঁশ দিয়ে ৫০ ফুট দৈর্ঘ্যের ভাসমান সেতু তৈরি করে দিয়েছেন স্কুলশিক্ষক ইব্রাহিম আলী। এতে ওই এলাকায় প্রায় ১০ হাজার গ্রামবাসীর যাতায়াতের দুঃখ ঘুচেছে।
২৬ মে ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন
তিস্তায় আশানুরূপ মিলছে না ‘উত্তরের রূপালি ইলিশ’
বৃহত্তর রংপুরে সবার প্রিয় হিসেবে খ্যাতি আছে ‘বৈরালি’ মাছের। স্থানীয় নদ-নদীর মধ্যে তিস্তায় সবচেয়ে বেশি পাওয়া যায় সুস্বাদু এই মাছ। সাম্প্রতিক সময়ে তিস্তাতেও আশানুরূপ মিলছে না বৈরালি। হতাশ মৎস্যজীবীরা।
২৪ মে ২০২২, ০৩:২৪ পূর্বাহ্ন
লালমনিরহাট-কুড়িগ্রামের ৩২ ওএমএস দোকানে ৭ দিন ধরে আটা সরবরাহ বন্ধ
লালমনিরহাট ও কুড়িগ্রাম শহরের ৩২টি ওপেন মার্কেট সেলস (ওএমএস) দোকানে গত ১৬ মে থেকে সরকারিভাবে আটা সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় সুবিধাভোগীরা।
২৩ মে ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন
টিকটক ভিডিও তৈরির নামে ভারতে নারী পাচার-ধর্ষণ, গ্রেপ্তার ৩
টিকটক ভিডিও তৈরির নামে ভারতে নারী পাচার ও ধর্ষণের ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে পাচার চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ মে ২০২২, ০৩:২৫ অপরাহ্ন
লালমনিরহাট, কুড়িগ্রামের নিম্নাঞ্চলের পাকা ধান পানির নিচে
অনবরত বৃষ্টির কারণে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের পাকা বোরো ধান পানির নিচে। এ সব ধান কাটার জন্য দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক না পাওয়ায় হতাশ কৃষক।
২২ মে ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন
কৃষকদম্পতির ভাগ্য ফেরালো পুদিনাপাতা
বাণিজ্যিকভাবে পুদিনাপাতা চাষে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাটের সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের কৃষকদম্পতি রুহুল আমিন বাবু এবং আনোয়ারা বেগম।
২২ মে ২০২২, ০৩:০৮ পূর্বাহ্ন
ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, ধরলা সেতুর সুবিধা পাচ্ছে না এলাকাবাসী
ধরলা নদীর উপর ২০১৮ সালে শেখ হাসিনা ধরলা সেতু উদ্বোধনের পরও কুড়িগ্রাম জেলার ৩টি এবং লালমনিরহাটের একটি উপজেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশিতভাবে বাড়েনি। ধরলা সেতুর প্রবেশপথ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় রত্নাই নদীর উপর বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ ও অপ্রশস্ত হওয়ায় উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।
২১ মে ২০২২, ০২:৩০ পূর্বাহ্ন