কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে পারবেন আন্দোলনকারীরা

By স্টার অনলাইন ডেস্ক

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে পারবেন এই শর্তে যে সেদিনের রাষ্ট্রীয় কুজকাওয়াজে তারা কোনো ব্যাঘাত ঘটাতে পারবেন না।

গতকাল রোববার সন্ধ্যায় দিল্লি পুলিশ আন্দোলনকারীদের প্রতি সম্মান জানিয়ে এই অনুমতি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির রাজপথে আয়োজিত ঐতিহ্যবাহী কুজকাওয়াজের পর কৃষকরা তাদের প্রতিবাদী ট্রাক্টর র‌্যালি শুরু করতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, কয়েকদফা বৈঠকের পর দিল্লিতে ট্রাক্টর র‌্যালি করার সবুজ সংকেত দেওয়া হয়েছে। বৈঠকে কৃষকরা শান্তিপূর্ণ র‌্যালি করার প্রতিশ্রুতি দেওয়ায় তাদেরকে নগরীর রিং রোডে র‌্যালির অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কৃষকরা দিল্লির কয়েক কিলোমিটার ভেতরে ঢুকতে পারবেন। তাদেরকে রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কুজকাওয়াজের সময় দায়িত্ব পালনের জন্যে নিয়োজিত পুলিশ সদস্যদের পরে র‌্যালির নিরাপত্তার জন্যে পাঠানো হবে।

প্রতিবেদন মতে, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের প্রতিবাদী ট্রাক্টর র‌্যালি ‘জাতির জন্যে বিব্রতকর’ আখ্যা দিয়ে তা আয়োজনের বিরোধিতা করেছে সরকার। দেশটির সুপ্রিম কোর্ট একে ‘আইন-শঙ্খলার’ বিষয় হিসেবে উল্লেখ করে দিল্লির পুলিশকে সিদ্ধান্ত দিতে বলেছে।

এর আগে আদালত কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভের সাংবিধানিক অধিকার রয়েছে বলে মন্তব্য করেছিল।

আরও পড়ুন:

কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’

ভারতে কৃষক বিদ্রোহ

বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন

কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ

কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে

কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান

কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’

ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন

কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান