পরীমনি বলছেন ‘আমাকে হত্যার চেষ্টা হয়েছে, আমাকে বাঁচান’

স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভ্যারিফায়েড পেজ থেকে একটি পোস্টে এ অভিযোগ আনেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ওই পোস্টে তিনি বলেন, তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে তাকে। 

দ্য ডেইলি স্টারকে স্ট্যাটাসের কথা নিশ্চিত করে আজ রবিবার রাত ৮টা ২০ মিনিটে পরীমনি বলেন, 'আমি গত  কয়েকদিন থেকে খেতে পারছি না, ঘুমাতে পারছি না। আমি পাগল হয়ে যাব। আমাকে আপনারা রক্ষা করেন। যে কোনো সময় আমি শেষ হয়ে যেতে পারি। আমাকে মেরে ফেলা হতে পারে। আমি বাঁচতে চাই! আমাকে বাঁচতে দেন! সবকিছু বলব আমি (কাঁদতে কাঁদতে আর কথা বলতে পারেননি)।'

porimoni status.jpg

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,

‘বরাবর, 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। 

আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।

আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। 

আমি এর বিচার চাই…।’