টেস্টে এমন দিনের দেখা মেলে কদাচিৎ
খানিকের মধ্যেই উইকেটে কোন মাল-মশলা পড়ার কারণ নেই, ফাটল ধরতেও তো সময় লাগে। কিন্তু শেষ বিকেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখলে একই উইকেটে খেলা হচ্ছে কিনা, তা নিয়ে বিভ্রান্তিতে পড়ার সুযোগ আছে। যে উইকেটে প্রায় সাড়ে পাঁচ সেশন ব্যাট করে বাংলাদেশ স্কোর ছাড়িয়ে গেল পাঁচশো। আর ওয়েস্ট ইন্ডিজ নামতেই যেন সেটাই মাইনফিল্ড। ৩০ রান তুলতেই ওদের ইনিংস প্রায় অর্ধেক খতম। দ্বিতীয় দিনেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ সাকিব আল হাসানদের কব্জায়।
১ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন
অস্বস্তি তাড়ানো জয়
সিলেট থেকে বয়ে আনা বিশাল হার গলার কাঁটার মতো বিধে অস্বস্তি দিচ্ছিল। সিরিজ জেতা হচ্ছে না, কিন্তু এই জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে সিরিজ বাঁচানোও যাবে না? কাঁটা সরাতে কেবল কোন একটা জয় হলেই চলত না, দরকার ছিল হতশ্রী ব্যাটিং দশার একটা বদল। দরকার ছিল গুঁড়িয়ে দেওয়ার মতো একটা জয়। যাতে এক ঝাপটায় ঘুরে দাঁড়ানোর তেজ পাওয়া যায়। মিরপুরে সবটাই এলো। এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলতেই পারে, সিলেটের ওই হার ছিল কেবলই একটা দুর্ঘটনা।
১৫ নভেম্বর ২০১৮, ০৮:১৮ পূর্বাহ্ন
মিরপুরে মুশফিকময় দিন
ব্যাটিংয়ের দুঃসময়টা বুঝি এভাবেই সরিয়ে ফেলতে হয়। আট ইনিংস থেকে দু’শো পেরুতে না পারা বাংলাদেশের ব্যাটসম্যানরা খুঁজছিলেন মোক্ষম জবাব। রানের পাহাড়ে চড়ে আপাতত অস্বস্তির প্রশ্ন দূরে সরিয়ে দেওয়া গেছে সেরকম জবাবই। অবশ্য আগের দিনই ইঙ্গিত ছিল বড় রানের। সেটা আরও প্রকাণ্ড হয়েছে মুশফিকুর রহিমের চওড়া ব্যাটে। দুই দিন শেষে মিরপুর টেস্টে তাই অবস্থান পোক্ত করে ফেলেছে বাংলাদেশ।
১২ নভেম্বর ২০১৮, ১০:৫১ পূর্বাহ্ন
অনেকদিন পর টেস্ট ব্যাটিংয়ে ঝলমলে রোদ্দুর
সকালে শুরুটা হয়েছিল ভয়াবহ। বুকে আবারও কাঁপন ধরে গিয়েছিল বাংলাদেশের। মুমিনুল হক আর মুশফিকুর রহিমের দুই সেঞ্চুরিতে সেই কাঁপন সময়ের সঙ্গে সঙ্গেই উধাও। টানা আট ইনিংস পর দু'শো পেরিয়ে, তিনশোও পেরিয়ে গেল বাংলাদেশ। পাওয়া যাচ্ছে আরও বড় কিছুর ইঙিত। টেস্টে অনেকদিন পর তাই ঝলমলে ব্যাটিংয়ে দেখা মিলেছে দারুণ এক দিনের।
১১ নভেম্বর ২০১৮, ১০:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশের ওয়ানডে-টেস্টে কেন এত পার্থক্য?
কদিন আগে এশিয়া কাপ তো প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর, দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজ। বাংলাদেশের ওয়ানডের পারফরম্যান্সকে হাইরেট না করে উপায় কি। যেকোনো কন্ডিশনে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে মাশরাফি মর্তুজার দল। কিন্তু টেস্টে ঠিক উলটো অবস্থা। গত দুই বছরে অতি টার্নিং পিচ বানিয়ে ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে কাবু করা গিয়েছিল বটে। কিন্তু আর আগে পরের কথা ভাবুন। টেস্টে তো দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। পোক্ত ব্যাটিং নেই, ধারালো বোলিং নেই। এবার জিম্বাবুয়ে দেখিয়ে দিয়েছে সাদা পোশাকে বাংলাদেশের অবস্থা আসলে কতটা হতশ্রী। দুই সংস্করণে কেন এই বিস্তর ফারাক। কিছুটা তলিয়ে দেখা যাক।
৮ নভেম্বর ২০১৮, ০৭:০৪ পূর্বাহ্ন
যে তিন প্রশ্নের উত্তর জরুরী বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ অনায়াসেই জিতবে, প্রত্যাশা অন্তত এমনই। গত ১১ ম্যাচ যাদের একটানা হারানো গেছে তাদের নিয়ে কীইবা আতঙ্ক থাকতে পারে। খেলাটা ক্রিকেট বলেই মুখফুটে আসলে ওরকমটা বলার সুযোগ নেই। তবে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজেই কিছু প্রশ্নের সমাধান বের না করলে তো চলেও না। ভাল করে তলিয়ে দেখলে জিম্বাবুয়ে সিরিজ জেতার চেয়েও এসব প্রশ্নের উত্তর বের করা বেশি জরুরী।
২৪ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ পূর্বাহ্ন
অন্যরকম লড়াইয়ে লিটন-ইমরুল
সামনের বিশ্বকাপে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন কে? কদিন আগেও এই প্রশ্নে কোন একটা উত্তর খুঁজে পাওয়াও ছিল মুশকিল। এশিয়া কাপের ফাইনালের পর জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ। পর পর দুই ম্যাচে মিলেছে দুই জবাব। নায়কোচিত দুই ইনিংসে এই জায়গায় এবার দাবি জানিয়ে রেখেছেন দুজন। লিটন দাস নাকি ইমরুল কায়েস? প্রশ্নটা এবার আরও নির্দিষ্ট। বলা যায়, খেল জমে উঠেছে বেশ।
২২ অক্টোবর ২০১৮, ০৫:২০ পূর্বাহ্ন
ইমরুলের বীরত্বে অনায়াসে জিতল বাংলাদেশ
এর আগে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ছিল ইমরুল কায়েসের। তার একটাতেও জেতেনি দল। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইশ্চার্চে জেতার আশা ছিল বাড়াবাড়ি। তবে ২০১৬ সালে মিরপুরে ইমরুলের দারুণ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে না হারাতে পারা চরম হতাশার হয়ে আছে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে আর হতাশ হলেন না ইমরুল। তার দারুণ সেঞ্চুরির দিনে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
২১ অক্টোবর ২০১৮, ০৪:২০ অপরাহ্ন
যেন ওদের পাকা ধানে মই দিল বাংলাদেশ
টুর্নামেন্টের সূচি দেখেই নাচানাচিটা শুরু হয়েছিল। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। স্পন্সরওয়ালাদেরও অনেকদিন থেকে এই নিয়ে মাথায় বাড়ি। একাউন্ট ভারি করতে উপায় খুঁজছিল এসিসিও। এশিয়া কাপের সূচিটা তাই এমনভাবে করা হয়, যাতে ভারত-পাকিস্তানের তিনবার দেখা হতে পারে। অথচ সেখানেই বাগড়া দিয়েছে বাংলাদেশ।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ অপরাহ্ন
যেভাবে সিদ্ধান্ত হয় তামিমের নামার
ম্যাচের দ্বিতীয় ওভারেই চোট পেয়ে বেরিয়ে যান তামিম ইকবাল। কেবল মাঠ থেকে না, তাকে যেতে হয় হাসপাতালেও। বাম হাতের কব্জিতে ধরা পড়ে চিড়। এই অবস্থায় এই ম্যাচে তার নামার বাস্তব সম্ভাবনা কেউ দেখেননি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও জানানো হয় নামছেন না তামিম। তবু সবাইকে বিস্মিত করে তিনি নেমেছেন, তৈরি হয়েছে নতুন বীরত্ব গাথা। জানা গেছে, এমন পরিস্থিতিতে তার মাঠে নামার পেছনের গল্প।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের স্বস্তির সিরিজ জয়
ক্রিস গেইলের ঝড় থামিয়ে প্রায় ১০ ওভার আগেই খেলা নিজেদের পকেটে পুরে ফেলেছিল বাংলাদেশ। সেখানে বাগড়া দেন রোবম্যান পাওয়েল। তার শেষের ঝড়ে জমে উঠে ম্যাচ, তবে এবার আর ভুল করেনি বাংলাদেশ। মাথা ঠান্ডা রেখে সামাল দিয়েছে পরিস্থিতি। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাজেহাল টাইগাররা ঠিকই জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ।
২৮ জুলাই ২০১৮, ০৯:২৮ অপরাহ্ন
‘পাতানো ম্যাচ’ জিতে ইতিহাসে ইমরান
ক্রিকেট মাঠে ইমরান খানের অনেক সতীর্থ ‘পাতানো’ খেলায় যুক্ত ছিলেন। কেউ কেউ নিষিদ্ধও হয়েছেন। ইমরানের বিরুদ্ধে এমন কোন প্রমাণিত অভিযোগ নেই। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে এবার ‘পাতানো ম্যাচ’ খেলেছেন ইমরান। আর সেটা রাজনীতির মাঠে। পাকিস্তানের নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে সব ‘ফিক্সড’ করে মসনদে বসার খবর চাউর হয়েছে তার বিরুদ্ধে। তবে এই নির্বাচনী ‘খেলা’ পাতানো হলেও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে রচনা করতে যাচ্ছেন নতুন ইতিহাস। এই প্রথম কোন টেস্ট ক্রিকেটার কোন এক দেশের প্রধানমন্ত্রীর মতো পদে বসবেন।
২৬ জুলাই ২০১৮, ১০:১৭ পূর্বাহ্ন
পছন্দের ফরম্যাট, অনুপ্রেরণাদায়ী অধিনায়ক পেয়ে জয়ে ফিরল বাংলাদেশ
পছন্দের ফরম্যাট, মাননসই পিচ আর অনুপ্রেরণাদায়ী অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দিশেহারা বাংলাদেশ এই তিনটি পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো। উইকেটের হাবভাব পড়ে পরিণত ব্যাটিং, পরে শরীরী ভাষায় তেজ দেখানো বোলিং। সব মিলে যাওয়ার দিনে বাংলাদেশ জিতেছে বড় ব্যবধানে। ব্যাটে বলে দলের তিন বড় তারকা সাকিব আল হাসান, তামিম ইকবার আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রেখেছেন মূল ভূমিকা।
২২ জুলাই ২০১৮, ০৯:১৮ অপরাহ্ন
ব্যাটিংয়ের দৈন্যদশা যেন গভীরতর অসুখের নাম
এবার বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিলেন। অ্যান্টিগার মতো জ্যামাইকার উইকেটে অতো বাউন্স আর মুভমেন্টও ছিল না। তবু পারেননি ব্যাটসম্যানরা। দৃষ্টিকটু ভুলে দুই সেশনেই হুড়মুড় করে ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের এই ধসে পড়া তাই এখন হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটন নয়, যেন ধীরে ধীরে বড় হওয়া গভীর কোন অসুখ। দাওয়াই জানাই আছে, নেই প্রয়োগ, সে কারণে নেই উপশমও।
১৪ জুলাই ২০১৮, ০১:২৪ পূর্বাহ্ন
দিনশেষে সেই হতাশারই গল্প
চমক দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। ঘাসের ছোঁয়া থাকা উইকেটেও স্পিনার বাড়িয়ে শুরু থেকেই স্পিন আক্রমণ। তাতে ফলও মিলছিল, কিন্তু দিনশেষে ক্রেইগ ব্র্যাথওয়েটের দৃঢ়তায় জ্যামাইকা টেস্টের লাগাম ওয়েস্ট ইন্ডিজের হাতেই।
১৩ জুলাই ২০১৮, ০৪:০৫ পূর্বাহ্ন
কেবল নক্ষত্র পতন নয়, উত্থানেরও তো রাত
এক রাতেই বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। এই দুই নক্ষত্রের পতনে হাহাকার ঝরছে, বিশ্বকাপের জৌলুস হারানোর কথাও বলছেন কেউ কেউ। কিন্তু একই রাতে কি নতুন নক্ষত্রের দেখাও মেলেনি!
১ জুলাই ২০১৮, ০৭:৫৩ পূর্বাহ্ন
মেয়েদের ওড়ার আকাশ বিস্তৃত করবে কি বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ছেলেরাও যা পারেনি, করে দেখিয়েছে তেমন কিছু। এমন জয়ের পর মিলেছে বেশ মোটা অংকের বোনাস। বেরিয়ে এসেছে এতদিনের আর্থিক বঞ্চনার করুণ চিত্র।
১২ জুন ২০১৮, ০১:৪৬ অপরাহ্ন
ক্রিকেটে দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতাল মেয়েরাই
খুব কাছে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছিলেন ছেলেরা। আন্তর্জাতিক ক্রিকেটে তাই কোন শিরোপা পাওয়া হচ্ছিল না বাংলাদেশের। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মেয়েরা। যাদের নিয়ে বাজি ধরার লোক ছিলই না বলতে গেলে। রোববার এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েরা গড়েছে ইতিহাস।
১০ জুন ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন
রশিদ ঘূর্ণিতে নাজেহাল হয়ে সিরিজ হার
শেষ দুই ওভারে জেতার জন্য আফগানিস্তানের দরকার ছিল ২০ রান। মন্থর উইকেটে হাঁসফাঁস করা ব্যাটসম্যানদের জন্য কাজটা ছিল কঠিনই। তবে রুবেল হোসেন সেটা করে দিলেন সহজ। তার পাঁচ বলেই খেলা শেষ করেন দেন মোহাম্মদ নবী। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান।
৫ জুন ২০১৮, ০৫:৪২ অপরাহ্ন
কেন টি-টোয়েন্টিতে ফিরবেন মাশরাফি
দেশের ক্রিকেটে প্রসঙ্গটি আবার আলোচিত। কারণ নতুন করে বোর্ড সভাপতি মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফিরতে বলছেন। না ফিরলে অভিমান ঝরছে তার কণ্ঠে। যেন মাশরাফির নিজের কোন ইচ্ছে থাকতে নেই।
২৮ এপ্রিল ২০১৮, ০৮:৫৯ পূর্বাহ্ন