আক্ষেপ মেটানোর অপেক্ষায় ছিলেন শামীম
জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ে যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারের। ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ব্যাটিং দিয়ে আলোয় আসা শামীমের আন্তর্জাতিক শুরুটাও হলো উত্তাল ব্যাটিংয়ে ভরা।
২৫ জুলাই ২০২১, ০৩:২৭ অপরাহ্ন
গতি বৈচিত্র্যের কারণে জোরাজুরি করতে চাননি সৌম্য
রোববার হারারেতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। সেই লক্ষ্য পেরুতে ওপেন করতে নামা সৌম্য ৯ চার, ১ ছক্কায় করেন ৪৯ বলে ৬৮ রান।
২৫ জুলাই ২০২১, ০৩:১২ অপরাহ্ন
অলিম্পিক ফুটবল: মিশরকে হারিয়ে আর্জেন্টিনার প্রথম জয়
টোকিও অলিম্পিকে এবার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে শুরু করেছিল দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা। তবে আশার কথা ঘুরে দাঁড়িয়েছে দলটি। দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে জয় তুলে নকআউট পর্বে খেলার আশা জিইয়ে রেখেছে তারা।
২৫ জুলাই ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
শেষ ম্যাচেও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মেহদীর জায়গায় নাসুম
সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি বদল। অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। চোটের কারণে এই ম্যাচেও নেই মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
২৫ জুলাই ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন
টোকিও অলিম্পিকে বিবর্ণ বাকি
ভালো কিছু করার প্রত্যয় নিয়েই টোকিও অলিম্পিকে গিয়েছিলেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। টোকিও অলিম্পিকসের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্ব থেকেই ছিটকে গেছেন এ শুটার।
২৫ জুলাই ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন
টোকিও অলিম্পিকস, দ্বিতীয় দিন: পদক জিতলেন যারা
টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে আজ নিষ্পত্তি হবে ১০টি খেলা- আর্চারি, সাইক্লিং, ডাইভিং, ফেন্সিং, জুডো, শুটিং, স্কেটবোর্ডিং, সাঁতার, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনের মোট ১৮টি ডিসিপ্লিনের।
২৫ জুলাই ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
স্পেনের খেলোয়াড়ের মাথায় হকিস্টিক দিয়ে আঘাত আর্জেন্টাইন খেলোয়াড়ের
টোকিও অলিম্পিকের প্রথম দিনেই এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ছেলেদের হকিতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে হাতাহাতিতে লিপ্ত হয়েছেন খেলোয়াড়রা। এমনকি হকিস্টিক দিয়ে স্পেনের মিডফিল্ডার ডেভিড আলেগ্রির মাথায় আঘাত করেছেন আর্জেন্টিনার ৩৬ বছর বয়সী লুকাস রসি।
২৪ জুলাই ২০২১, ০২:৫৫ অপরাহ্ন
মোস্তাফিজের না থাকার ‘চাপ’ পুষিয়ে দেওয়ার চেষ্টায় শরিফুল
টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বেশ ভালই বল করছেন শরিফুল। প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। পরের ম্যাচে ৩৩ রান দিয়ে পান ৩ উইকেট।
২৪ জুলাই ২০২১, ০১:৫১ অপরাহ্ন
অলিম্পিকস, প্রথম দিন: পদক জিতলেন যারা
টোকিও অলিম্পিকের প্রথম দিনে আজ নিষ্পত্তি হয় ৭টি খেলা- আর্চারি, রোড সাইক্লিং, ফেন্সিং, জুডো, শুটিং, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনের মোট ১১টি ডিসিপ্লিনের।
২৪ জুলাই ২০২১, ০৮:৫৯ পূর্বাহ্ন
দ্বিতীয় স্বর্ণও চীনের, রৌপ্য জিতলেন ভারতের চানু
টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জিতেছিল চীন। দ্বিতীয় স্বর্ণটিও নিজেদের করে নিয়েছে তারা। নারীদের ৪৯ কেজি বিভাগে প্রথম হয়েছেন হউ ঝিহুই। এ বিভাগে রৌপ্য পদক জিতেছেন ভারতের মীরাবাঈ চানু।
২৪ জুলাই ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ন
সংশয় কাটিয়ে ফের শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
আগের সূচি অনুযায়ী শনিবার ছিল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এদিন হবে দ্বিতীয় ম্যাচ। একদিন বিরতি দিয়ে সোমবার হবে শেষ ম্যাচ।
২৪ জুলাই ২০২১, ০৫:৪২ পূর্বাহ্ন
নবম স্থানে থেকে আসর শেষ রোমান-দিয়া জুটির
টোকিও অলিম্পিকে এবার বাংলাদেশের সব আশা ছিল আর্চারিকে ঘিরে। প্রথমবারের মতো পদক জয়ের স্বপ্ন দেখেছিল দেশটি। বিশেষ করে মিশ্র দ্বৈতে রোমান সানা ও সিয়া সিদ্দিকীর উপর আশা ছিল অনেক। কিন্তু শেষ ষোলোতে উঠে পেরে ওঠেনি এ জুটি। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছেন তারা।
২৪ জুলাই ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ন
অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন চীনের ইয়াং কিয়ান
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়েও আগের দিন বেশ জাঁকজমকপূর্ণভাবেই উদ্বোধন হয়েছে টোকিও অলিম্পিকের। যদিও মাঠের খেলা শুরু হয়ে গিয়েছিল এর দুই দিন আগেই। এবার আসরের কোনো ফাইনালও অনুষ্ঠিত হলো। শুক্রবার রাতে নারী এককের ১০মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন চীনের ইয়াং কিয়ান।
২৪ জুলাই ২০২১, ০২:৫৫ পূর্বাহ্ন
অলিম্পিকে বাংলাদেশের কে কোন ইভেন্টে খেলবেন
অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়েছে টোকিও অলিম্পিকের। দর্শকশূন্য মাঠে জাপানের সম্রাট নারুহিতো পর্দা উন্মোচন করেন 'গ্রেটেস্ট শো অন আর্থে'র। যদিও সফট বল মাঠের লড়াই শুরু হয়ে গেছে দুই দিন আগেই। চলুন বিশ্বের সবচেয়ে বড় এ আসরে বাংলাদেশ থেকে কে কোন ইভেন্টে অংশ নিচ্ছেন তা জেনে নেওয়া যাক-
২৩ জুলাই ২০২১, ০৩:১৪ অপরাহ্ন
দর্শক শূন্য মাঠে পর্দা উঠল অলিম্পিকের
আতশবাজি, লেজার শো, মনোরম ডিসপ্লে সবই ছিল। কিন্তু উপভোগ করার জন্য পর্যাপ্ত দর্শকই ছিল না মাঠে। তাতে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটাই যেন হয়ে গেল ফ্যাকাসে। কিন্তু তারপরও 'গ্রেটেস্ট শো অন আর্থে'র উদ্বোধনটা হলো দারুণভাবেই।
২৩ জুলাই ২০২১, ০২:২২ অপরাহ্ন
আবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক
হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ।
২৩ জুলাই ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
১৭তম রোমান সানা, মিক্সড টিমে শেষ ষোলোতে বাংলাদেশ
টোকিও অলিম্পিকে আর্চারিতে প্রথম দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। সকালে মেয়েদের রিকার্ভে র্যাঙ্কিং রাউন্ডে অংশ নিয়ে ৩৬তম হয়েছেন দিয়া সিদ্দিকি। এরপর পুরুষ বিভাগে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ১৭তম হয়েছেন দেশ সেরা আর্চার রোমান সানা। এছাড়া মিক্সড টিমে এ জুটি জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।
২৩ জুলাই ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়া নেতিবাচক কিছু করবে না, আশায় আছে বিসিবি
করোনাভাইরাস ভীতিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে শেষ মুহূর্তে স্থগিত হওয়ার পর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়েও দেখা দিয়েছে সংশয়। অন্তত অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর খবর এমনই।
২৩ জুলাই ২০২১, ০৬:২৯ পূর্বাহ্ন
৩৬তম দিয়া, প্রথম রাউন্ডের প্রতিপক্ষ বেলারুশের কারিনা
টোকিও অলিম্পিকে মাঠে লড়াই দুই দিন আগেই শুরু হয়ে গেলেও আজ (শুক্রবার) থেকে মাঠে নামছেন বাংলাদেশের অ্যাথলেটরা। আর্চারিতে এরমধ্যেই মেয়েদের রিকার্ভে র্যাঙ্কিং রাউন্ডে অংশ নেন দিয়া সিদ্দিকী। ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৩৬তম হয়েছেন ১৭ বছর বয়সী এ তরুণী।
২৩ জুলাই ২০২১, ০৫:৪৮ পূর্বাহ্ন
বাবার মৃত্যুতে দেশে ফিরছেন বিপ্লব
জিম্বাবুয়েতে দেশের হয়ে খেলতে গিয়ে চরম এক দুঃসংবাদ পেলেন ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব।
২৩ জুলাই ২০২১, ০৫:৩১ পূর্বাহ্ন