রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে ফিরলেন লুকাকু
তাকে পেতে নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা।
১২ আগস্ট ২০২১, ০৬:৩৬ অপরাহ্ন
র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোলো আর্জেন্টিনা-ইতালি, ব্রাজিল এক ধাপ
মহাদেশীয় প্রতিযোগিতাগুলোর চ্যাম্পিয়নদের হয়েছে উন্নতি।
১২ আগস্ট ২০২১, ০১:০৬ অপরাহ্ন
বার্সার সঙ্গে চুক্তি না হওয়ায় হতবুদ্ধি হয়ে পড়েছিলেন মেসি
খবরটি লিওনেল মেসি প্রথমে শুনেছিলেন বাবার মুখে। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে লম্বা বৈঠক শেষে বাড়ি ফিরে হোর্হে মেসি নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার কথা জানিয়েছিলেন তার ছেলেকে।
১২ আগস্ট ২০২১, ১২:৫৮ অপরাহ্ন
বার্সা ছাড়ায় যে রেকর্ডগুলো হাতছাড়া হলো মেসির
বার্সার জার্সিতে অভিষেকের পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ে গেছেন লিওনেল মেসি। পারি দিয়েছেন অনন্য মাইলফলক। সুযোগ ছিল আরও। কিন্তু ২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনার মেসি এখন পিএসজির। তাতে সম্ভাব্য আরও বেশ কিছু রেকর্ডই হাতছাড়া হয় এ তারকার। যদিও রেকর্ডের পেছনে কখনোই ছোটেননি এ আর্জেন্টাইন।
১২ আগস্ট ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
সেই কেপাই নায়ক
নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল নির্ধারণ না হওয়ায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। কিন্তু খেলা শেষ হওয়ার মিনিট খানেক আগে গোলরক্ষক পরিবর্তন করেন চেলসি কোচ টমাস টুখেল। এডওয়ার্ড মেন্ডির জায়গায় নামান কেপা আরিজাবালাগাকে। আর টাই-ব্রেকার নামক লটারি পর্বে ম্যাচ জয়ী পেনাল্টিসহ দুটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক এ স্প্যানিশ গোলরক্ষকই।
১২ আগস্ট ২০২১, ০৪:৩৮ পূর্বাহ্ন
বার্সেলোনার বিপক্ষে খেলাটা হবে 'খুবই অদ্ভুত', বললেন মেসি
সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও পিএসজির যদি দেখা হয়ে যায়? সেক্ষেত্রে পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামতে হবে লিওনেল মেসিকে।
১১ আগস্ট ২০২১, ১২:৩০ অপরাহ্ন
নেইমার-এমবাপের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মেসি
বর্তমান সময়ের সেরা তারকাদের তালিকা করলে শুরুর দিকেই থাকবে নেইমার ও কিলিয়ান এমবাপের নাম। সে দুই তারকার দল পিএসজিতে একত্রে খেলবেন তর্ক সাপেক্ষের সর্বকালের সেরা লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আলাদা রোমাঞ্চ অনুভব করছেন এ আর্জেন্টাইন। এ তারকাদ্বয়ের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১১ আগস্ট ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন
সেরারা সবসময় জিততে পারে না, ভাগ্যও লাগে: মেসি
নেইমার, কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, মার্কুইনোসদের মতো তারকা খেলোয়াড়রা আগেই ছিল। সের্জিও রামোস, আশরাফ হাকিমি ও জিয়ানলুইজি দোনারুমাদের মতো পরীক্ষিত সৈনিকদের এ মৌসুমে টেনেছে তারা। তার সঙ্গে যোগ হয়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। রীতিমতো গ্যালাক্টিকোস যুগের শুরু পিএসজিতে। স্বাভাবিকভাবেই সব শিরোপার দাবীদার দলটি।
১১ আগস্ট ২০২১, ১০:০০ পূর্বাহ্ন
মেসির ৩০ নম্বর জার্সি বিক্রি শেষ ৩০ মিনিটেই
বার্সা ছাড়ার খবর নিশ্চিত হওয়ার সঙ্গেই রবরব সাজ শুরু হয় প্যারিসে। তখন থেকেই গুঞ্জন তাদের শহরে আসছেন এ মহা তারকা। তাকে স্বাগত জানাতে হাজারো সমর্থকদের ভিড় বিমানবন্দরে ও ক্লাব চত্বরে। সেই খেলোয়াড়ের জার্সি বিক্রি নিয়ে হুল্লোড় পড়াটাই তো স্বাভাবিক। হয়েছেও তাই। অনলাইনে লিওনেল মেসির সব জার্সি বিক্রি হয়ে গেছে মাত্র ৩০ মিনিটে।
১১ আগস্ট ২০২১, ০৭:১২ পূর্বাহ্ন
পিএসজির হয়ে ভালো কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ: মেসি
বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থেকেই গুঞ্জন ছিল পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আগের দিন এলো অফিশিয়াল ঘোষণা। প্যারিসের ক্লাবের নতুন সদস্য এ আর্জেন্টাইন। আর নতুন ক্লাবে যোগ দিয়ে জানালেন তার ইচ্ছার কথা। পিএসজির হয়েও দারুণ কিছু করার অপেক্ষায় রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১১ আগস্ট ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন
পিএসজিতেই যোগ দিলেন মেসি
সম্পন্ন হলো ফরাসি ক্লাবটির সঙ্গে রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ডের চুক্তির আনুষ্ঠানিকতা।
১০ আগস্ট ২০২১, ০৯:২০ অপরাহ্ন
'ফের একসঙ্গে,' মেসিকে নিয়ে নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে যে বার্তা দিয়েছেন, তাতে আর কোনো সংশয় থাকার কথা নয়!
১০ আগস্ট ২০২১, ০১:৫২ অপরাহ্ন
বার্সেলোনা বিমানবন্দরে যা যা বললেন মেসির বাবা
ফ্রান্সের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর খবরের মধ্যে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে হাজির হন লিওনেল মেসি।
১০ আগস্ট ২০২১, ০১:১০ অপরাহ্ন
পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে মেসি?
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।
১০ আগস্ট ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ন
৫ সেপ্টেম্বর মুখোমুখি হবেন মেসি-নেইমার
কোপা আমেরিকার ফাইনালের পর মাস দুই না পেরুতেই আবার মুখোমুখি হচ্ছেন দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমার। সুপার ক্লাসিকোতে আগামী ৫ সেপ্টেম্বর ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মোকাবেলা করবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
১০ আগস্ট ২০২১, ০৭:১০ পূর্বাহ্ন
মেসির সঙ্গে খেলতে পারা সম্মানের: দোনারুমা
এসি মিলান ছাড়ার পর বার্সেলোনার সঙ্গে আলোচনা চালিয়েছিলেন তিনি। ইচ্ছে ছিল লিওনেল মেসির সঙ্গে খেলার। কিন্তু বার্সা সে অর্থে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত পিএসজিতে ঠিকানা হয় তার। কিন্তু ভাগ্যদেবী তার জন্য ভিন্ন কিছুই লিখে রেখেছিল। সেই মেসিই এখন বার্সা ছেড়ে পিএসজির পথে। আর এমন সংবাদে দারুণ খুশি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় জিয়ানলুইজি দোনারুমা।
১০ আগস্ট ২০২১, ০৬:২০ পূর্বাহ্ন
এখনও মেসিকে ধরে রাখার পথ খুঁজছে বার্সেলোনা!
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে আরও দিন চারেক আগেই। সতীর্থ সবাইও বিদায় জানিয়ে দিয়েছেন তাকে। এমনকি সংবাদ সম্মেলন করে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন নিজেও। কিন্তু তারপরও একটা 'মিরাকল' ঘটানোর চেষ্টায় রয়েছে কাতালান ক্লাবটি। লিওনেল মেসিকে ধরে রাখার জন্য হন্যে হয়ে পথ খুঁজছে দলটি। বেতেভের লা পোর্তেরিয়া প্রোগ্রামের সূত্র ধরে এমন সংবাদই প্রকাশ করেছে স্পেনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভো।
১০ আগস্ট ২০২১, ০৪:০৩ পূর্বাহ্ন
অক্টোবরে মালদ্বীপে হবে সাফ চ্যাম্পিয়নশিপ
সোমবার বৈঠক শেষে ১৩তম সাফের আয়োজক হিসেবে মালদ্বীপের নাম নিশ্চিত করেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
৯ আগস্ট ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
মেসি না যেতেই বাড়ছে ফ্রান্সের ফুটবল সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম
এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে লিওনেল মেসি যে পিএসজিতেই যোগ দিচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। নিজেও ইঙ্গিত দিয়েছেন এ আর্জেন্টাইন। আর তাতেই হু হু করে দাম বাড়তে শুরু করেছে ফ্রান্সের ফুটবল সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম। এমন সংবাদই প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
৯ আগস্ট ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
মেসির অপেক্ষায় প্যারিস বিমানবন্দরে হাজারো সমর্থকের ভিড়
এইতো মাস ছয়েক আগেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিওনেল মেসিদের দুয়ো দিয়েছিল পিএসজির সমর্থকরা। মাঠে নানা ধরণের কটূক্তি লিখিত ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হয়েছিল তারা। সেই সমর্থকরাই এখন মেসিকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন প্যারিস বিমানবন্দরে। অথচ বার্সেলোনাতেই আছেন মেসি। প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনও।
৯ আগস্ট ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন