'পিএসজি একটি সম্ভাবনা, কিন্তু কারও সঙ্গে কোনোকিছু চূড়ান্ত হয়নি'

আর্জেন্টাইন মহাতারকা জানান, অনেক ক্লাবই তার ব্যাপারে আগ্রহ দেখালেও তিনি কোনোকিছু এখনও চূড়ান্ত করেননি।
৮ আগস্ট ২০২১, ০১:৪১ অপরাহ্ন

মানুষ আমাকে ছাড়া বার্সাকে দেখতে অভ্যস্ত হয়ে যাবে: মেসি

প্রশ্নটা একদিন মেসিকে শুনতে হতো। বয়স তো থেমে নেই। ইতোমধ্যে ৩৪ ছাড়িয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে হঠাৎ করেই মেসিকে ছাড়া বার্সেলোনার খেলা দেখার কথা ভাবতে হবে, তা হয়তো তার ভক্ত-সমর্থকরা তো দূরে থাক, নিন্দুকরাও মাথায় আনেননি।
৮ আগস্ট ২০২১, ১২:৩৪ অপরাহ্ন

কান্নাজড়িত কণ্ঠে বার্সেলোনাকে বিদায় বললেন মেসি

অবশেষে মেসি বিদায় জানালেন তার শৈশবের ক্লাবকে, যে ঠিকানার সঙ্গে তার সম্পর্ক ছিল দুই দশকেরও বেশি সময় ধরে।
৮ আগস্ট ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচেই লাল কার্ড দেখলেন মরিনহো

প্রতিযোগিতামূলক ম্যাচ এখনও শুরু হয়নি। তবে এর আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। জয় পরাজয়ের চেয়ে নিজেদের শক্তি যাচাই করে দেখাই মূল উদ্দেশ্য। কিন্তু আগের দিন রিয়াল বেতিসের বিপক্ষে এএস রোমার ম্যাচ আর বন্ধুত্বমূলক থাকেনি। প্রীতি ম্যাচেই লাল কার্ড দেখতে হয়েছে রোমার কোচ জোসে মরিনহোকে। সঙ্গে লাল কার্ড দেখেছেন তাদের আরও তিন খেলোয়াড়ও।
৮ আগস্ট ২০২১, ০৪:২৫ পূর্বাহ্ন

মেসিকে বিস্ময়কর বিদায়ী বার্তা জানালেন টের স্টেগেন

আর্থিক টানাপোড়নে শেষ পর্যন্ত প্রাণের প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়তে হচ্ছে লিওনেল মেসিকে। শেষ বেলায় একে একে সব সতীর্থরাই আবেগি বার্তা লিখে বিদায় জানাচ্ছেন এ আর্জেন্টাইন তারকাকে। পিকে, বুসকেতস, আলবা, রোবার্তোদের মতো সিনিয়র তারকাদের সঙ্গে দলের জার্মান গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনও বিদায় জানিয়েছেন। কিন্তু সেখানে বিস্ময়কর কিছু প্রসঙ্গ টেনে এনেছেন এ গোলরক্ষক।
৭ আগস্ট ২০২১, ০৭:১০ পূর্বাহ্ন

কিছুই আবার আগের মতো হবে না: পিকে

২০ বছরেরও বেশি সময়। সময়টা বার্সেলোনার ইতিহাসের সেরা সময়। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের চারটিই আসে এ সময়ে। দুইবার জিতেছে ট্রেবল। আর তার মূল কারিগরই ছিলেন লিওনেল মেসি। সেই মেসিকে এবার ক্লাব ছাড়তে হচ্ছে। এমনটা হওয়ার পর কি ক্লাব আর আগের মতো থাকতে? কিছুই আর আগের মতো হবে না বলে মনে করেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় জেরার্দ পিকে।
৭ আগস্ট ২০২১, ০৪:৫০ পূর্বাহ্ন

মেসিকে ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বার্সা প্রেসিডেন্ট

বর্তমান কোনো খেলোয়াড়ই মেসিকে এখনও বিদায় জানাননি। দোকানগুলোতে এখনও বিক্রি হচ্ছে লিওনেল মেসির জার্সি। তাতে বার্সেলোনার সমর্থকরা কিছুটা আশায় বুক বেঁধেছিলেন সংবাদ সম্মেলনে হয়তো কোনো আশার কথাই শোনাবেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। কিন্তু পরিস্থিতির কোনোই পরিবর্তন হয়নি। এমনকি কোনো মিথ্যা আশ্বাসও দেননি তিনি। বার্সেলোনা ছাড়তেই হচ্ছে লিওনেল মেসিকে। আর কেন ছাড়তে হচ্ছে তার ব্যাখ্যাটা ভালোভাবেই দিলেন ক্লাব সভাপতি।
৬ আগস্ট ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

মেসির সম্ভাব্য গন্তব্য

শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদটা হয়েই গেল লিওনেল মেসির। দুই পক্ষ রাজী থাকলেও লা লিগার নতুন নিয়মের ফেরে কাতালান ক্লাবটিতে আর থাকা হচ্ছে না তার। তাহলে কোথায় হচ্ছে মেসির পরবর্তী ঠিকানা?
৬ আগস্ট ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন

'রেকর্ড ট্রান্সফার ফি'তে ম্যানচেস্টার সিটিতে গ্রিলিশ

ইংল্যান্ডের ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে সিটি চুক্তি করেছে ছয় বছরের জন্য।
৫ আগস্ট ২০২১, ০৭:৫০ অপরাহ্ন

বার্সেলোনায় থাকছেন না মেসি

ছিল কিছুটা শঙ্কা। আর সেটাই সত্যে পরিণত হলো।
৫ আগস্ট ২০২১, ০৬:১০ অপরাহ্ন

'অনুরোধ করে' অলিম্পিকে স্বর্ণ জিতে নিলেন তারা

'আমরা কি দুটি স্বর্ণ পেতে পারি।' ম্যাচ অফিশিয়ালকে এমন অনুরোধই করলেন কাতারের মুতাজ ঈসা বারশিম। মাথা ঝুঁকিয়ে তার অনুরোধ মেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে ম্যাচ অফিশিয়াল বলেন, 'এটা সম্ভব।' সঙ্গে সঙ্গে দুই অ্যাথলেট হাততালি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে ওঠেন। আর তার সঙ্গে তৈরি হলো নতুন কীর্তি। ১৯১২ অলিম্পিকের ১১৩ বছর পর আবার অ্যাথলেটিক্সে স্বর্ণ পদক ভাগাভাগি দেখল বিশ্ব।
২ আগস্ট ২০২১, ০৬:১০ পূর্বাহ্ন

টোকিও অলিম্পিকস, দশম দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকসের দশম দিনে সোমবার নিষ্পত্তি হয়েছে ১১টি খেলার (আর্টিস্টিক জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাইক্লিং ট্র্যাক, ইকুয়েস্ট্রেইন, শুটিং, ভারোত্তোলন ও কুস্তি) মোট ২০টি ইভেন্টের।
২ আগস্ট ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন

সেই সৌদি নারীর উচ্ছ্বসিত প্রশংসায় ইসরায়েলি প্রতিদ্বন্দ্বী

সৌদি জুডোকা তাহানি আল-কাহতানি নারীদের ৭৮ কেজি ইভেন্টে ইসরায়েলি প্রতিপক্ষ পেয়েও নাম প্রত্যাহার করেননি।
১ আগস্ট ২০২১, ০৭:২২ পূর্বাহ্ন

ম্যাককেয়নের ইতিহাস, বিশ্ব রেকর্ড গড়ে থামলেন ক্যালেব

টোকিও অলিম্পিকের পর্দা নামতে বাকি আরও এক সপ্তাহ। তবে এর অনেক আগেই আজ রোববার শেষ হলো সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট সাঁতার। শেষ দিনে সবার দৃষ্টি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল ও অস্ট্রেলিয়ার এমা ম্যাককেয়নের। নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের হাসিতেই অলিম্পিক শেষ করেছেন তারা। অলিম্পিকে নতুন ইতিহাস গড়েছেন ম্যাককেয়ন। আর ক্যালেবের আসরের শেষ ইভেন্টে গড়েছেন বিশ্ব রেকর্ড।
১ আগস্ট ২০২১, ০৫:২৬ পূর্বাহ্ন

অলিম্পিক পদকের মূল্য কতো?

একটি অলিম্পিক পদক। বিশ্বের হাজারো হাজারো অ্যাথলেটের স্বপ্ন। 'গ্রেটেস্ট শো অন আর্থে' কোনো মতে একটি পদক পেয়ে নিজের নাম সোনার অক্ষরে লিখিয়ে রাখতে চান তারা। সে পদকের মূল্য কি বাজারমূল্যে মাপা যায়? প্রত্যেক অ্যাথলেটের জন্য এ পদক যে অমূল্য। হোক তা ব্রোঞ্জও।
১ আগস্ট ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ন

টোকিও অলিম্পিকস, নবম দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকসের নবম দিনে নিষ্পত্তি হয়েছে ১২টি খেলার মোট ২৫টি ইভেন্টের।
১ আগস্ট ২০২১, ০২:৫৫ পূর্বাহ্ন

অলিম্পিক থেকে এবার বিদায় নিলেন জহিরও

টোকিও অলিম্পিকে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ছয় জন প্রতিযোগী। এরইমধ্যে বিদায় নিয়েছেন পাঁচ জন। শেষ ভরসা হয়ে ছিলেন জহির রায়হান। রোববার সে আশাও শেষ হয়ে গেল। এবার বিদায় নিলেন বাংলাদেশের এ স্প্রিন্টার। পুরুষদের ৪০০ মিটার স্প্রিন্টে হিট থেকেই বিদায় নিয়েছেন এ তরুণ।
১ আগস্ট ২০২১, ০২:১১ পূর্বাহ্ন

রোমাঞ্চকর ম্যাচে আইভরি-কোস্টকে হারিয়ে সেমিতে স্পেন

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে গোল পেয়ে এগিয়ে যায় আইভরি কোস্ট। ম্যাচ শেষ হতে বাকি তখন আর দুই মিনিট। তখন মনে হয়েছিল আফ্রিকান দলটির জয় যেন সময়ের ব্যাপার। এ সময়ে রাফা মিরকে মাঠে নামান স্প্যানিশ কোচ লুইস দি লা ফন্তে। পরের মিনিটেই সমতাসূচক গোল করেন এ তরুণ। এরপর অতিরিক্ত সময়েও করেন আরও একটি গোল। সঙ্গে মাইকেল ওয়ারজাবালের পেনাল্টি গোলে জয় পায় স্পেনই।
৩১ জুলাই ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন

অলিম্পিক ফুটবল: আর্জেন্টিনাকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

টোকিও অলিম্পিকে টিকে থাকতে হলে জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু স্প্যানিশদের হারাতে পারেনি দলটি। ড্র করায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দুই বারের স্বর্ণ জয়ী দলটিকে। আসরের শুরুতে হোঁচট খেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী স্পেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে তাদের সঙ্গী হয়েছে মিশর।
২৮ জুলাই ২০২১, ০১:০৩ অপরাহ্ন

অলিম্পিক ফুটবল: গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, জার্মানির বিদায়

আবারও জাদু দেখালেন রিচার্লিসন। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর এবার করলেন জোড়া গোল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সৌদি আরবের বিপক্ষে দারুণ জয়ে পেয়েছে তারা। তবে অলিম্পিক থেকে ছিটকে গেছে জার্মানি। তাদের রুখে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট।
২৮ জুলাই ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন