লাল তালিকার দেশে ফুটবলার ছাড়বে না ইপিএল
আগামী মাসের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ সবগুলো ল্যাতিন দল। একই সঙ্গে নামছে আফ্রিকার দলগুলোও। কিন্তু সেখানে খেলতে পারবেন না অনেক তারকা খেলোয়াড়ই। কারণ লাল তালিকায় থাকা দেশগুলোতে ফুটবলারদের যাওয়ার অনুমতি দেয়নি ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)।
২৫ আগস্ট ২০২১, ০৫:৩১ পূর্বাহ্ন
এমবাপেকে কিনতে রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব
গুঞ্জনটা অনেক দিন থেকেই। কিলিয়ান এমবাপেকে চায় রিয়াল মাদ্রিদ। তবে সেটা কেবল গুঞ্জন আকারেই ছিল। এবার সত্যি সত্যিই এ ফরাসি তরুণকে কিনতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথমবারের মতো দেওয়া প্রস্তাবের অঙ্কটাও বেশ বড়। ১৬০ মিলিয়ন ইউরো।
২৫ আগস্ট ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন
জাতীয় দলে আরও দুই প্রবাসী ফুটবলার
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাণভোমরাই এখন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও দারুণ নজর কেড়েছেন। সে ধারায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরও দুই প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন দুই প্রবাসী নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।
২৪ আগস্ট ২০২১, ০১:৩২ অপরাহ্ন
এএফসি কাপ থেকে বিদায় বসুন্ধরার
নকআউট পর্বে উঠতে হলে জিততেই হতো বসুন্ধরা কিংসকে। সে লক্ষ্যে শুরুটাও হয় দারুণ। প্রথমার্ধে এগিয়ে যায় তারা। কিন্তু এ অর্ধের শেষ মুহূর্তে বিতর্কিত এক একটি লাল কার্ডই বদলে দেয় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মোহনবাগান সমতায় ফিরে সব আশা শেষ করে দেয় বসুন্ধরার। এএফসি কাপের আন্ত-আঞ্চলিক সেমিফাইনালে ওঠে ভারতের দলটিই।
২৪ আগস্ট ২০২১, ১২:৫৭ অপরাহ্ন
এমবাপেকে কেনার কাছাকাছি রিয়াল
শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের কাছে হেরেই যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। একের পর এক নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ ফরাসি তরুণ। তাই বাধ্য হয়েই তার জন্য বিভিন্ন ক্লাবের দেওয়া প্রস্তাব গ্রহণ করতে হচ্ছে ক্লাবটিকে। আর তাতে এগয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমন সংবাদই প্রকাশ পেয়েছে ফরাসি গণমাধ্যমে।
২৪ আগস্ট ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে দিবালা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
২৩ আগস্ট ২০২১, ০৩:৪০ অপরাহ্ন
শেষ হচ্ছে পিয়ানিচের দুঃস্বপ্নের বার্সা অধ্যায়?
স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, চলমান গ্রীষ্মকালীন দলবদলে ইতালিতে ফিরে যাচ্ছেন বসনিয়া-হার্জেগোভিনার মিডফিল্ডার।
২৩ আগস্ট ২০২১, ০৩:০১ অপরাহ্ন
কোচের সিদ্ধান্তেই বেঞ্চে ছিলেন রোনালদো
ইতালিয়ান সিরি আর নতুন মৌসুমের শুরুটা জুভেন্টাসের হয়েছে হতাশাজনক। রবিবার রাতে প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও উদিনেসের মাঠে তারা ড্র করেছে ২-২ ব্যবধানে। ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো।
২৩ আগস্ট ২০২১, ১১:১১ পূর্বাহ্ন
ভিনিসিয়ুসের আরও অনেক বেশি গোল করা উচিত: আনচেলত্তি
তবে প্রথমার্ধে চালকের আসনে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি।
২৩ আগস্ট ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
'বড় সুযোগ' কাজে লাগানোর দিকে তাকিয়ে বসুন্ধরা কোচ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের। সমীকরণ সরল হলেও কাজটা বেশ কঠিন। তাদেরকে মোকাবিলা করতে হবে ভারতের এটিকে মোহনবাগানকে।
২২ আগস্ট ২০২১, ০২:২৭ অপরাহ্ন
মেসি না থাকায় বার্সাকে আগের মতো ভয় করে না প্রতিপক্ষরা
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তার অনুপস্থিতিতে বার্সেলোনার শক্তি নিঃসন্দেহে কমেছে।
২২ আগস্ট ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন
নরউইচের জালে ৫ গোল দিয়ে জয়ে ফিরল ম্যান সিটি
এই জয়ে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ম্যান সিটি।
২১ আগস্ট ২০২১, ০৪:২৫ অপরাহ্ন
মানে-জোতার লক্ষ্যভেদে লিভারপুলের টানা দ্বিতীয় জয়
একপেশে লড়াইয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
২১ আগস্ট ২০২১, ০১:৪৪ অপরাহ্ন
বেঙ্গালুরুর চাপ সামলে পয়েন্ট আদায় করে নিল বসুন্ধরা
এএফসি কাপের 'ডি' গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।
২১ আগস্ট ২০২১, ০১:১৫ অপরাহ্ন
বদলে গেল সাফ চ্যাম্পিয়নশিপের সূচি
পরিবর্তিত সূচিতে আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর শেষ হবে এবারের আসর।
২১ আগস্ট ২০২১, ১২:০৪ অপরাহ্ন
বার্সেলোনায় ফিরলেন মেসি
পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষা দিনকে বাড়ছেই লিওনেল মেসির। আগের দিন ব্রেস্তের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন না এ তারকা। আর স্কোয়াডে না থাকায় মাঝের সময়টায় প্রাণপ্রিয় শহর বার্সেলোনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের দিনই কাতালুনিয়ায় ফিরে আসেন রেকর্ড পাঁচ ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভো।
২১ আগস্ট ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন
'রিয়াল মাদ্রিদ অজেয় কোনো দল নয়, তবে...'
বেশ কিছু তারকা খেলোয়াড়দের হারিয়ে সাম্প্রতিক সময়ে অনেকটাই খর্ব শক্তির হয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও দলটি ছিল ট্রফিশূন্য। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এখন আর তারা আগের মতো দুর্দান্ত অজেয় দল নন বলেই মনে করেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় করিম বেনজেমা। কিন্তু তারপরও এ আসরে তারা যে কীর্তি গড়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে বলে জানালেন এ ফরাসি তারকা।
২১ আগস্ট ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন
মেসি-নেইমারকে ছাড়াই জিতে চলেছে পিএসজি
পিএসজিতে অভিষেকের অপেক্ষা বাড়ছেই লিওনেল মেসির। দলের আরও একটি ম্যাচে দর্শক ছিলেন তিনি। তার মতো দর্শক ছিলেন আরেক তারকা নেইমারও। কিন্তু এ তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি টের পায়নি দলটি। ব্রেস্তের বিপক্ষে দারুণ এক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লা পার্সিয়ানরা।
২১ আগস্ট ২০২১, ০৫:১২ পূর্বাহ্ন
বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু
তালেবানের উত্থানের পর আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন দেশটির অনেক নাগরিকই। কাবুল বিমানবন্দরের মার্কিন সেনাদের বিমানে চেপে দেশ ছেড়েছেন অনেকেই। অনেকে চেষ্টা করেও পারেননি। প্রাণ বাঁচাতে বিমানের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে দেশ ছাড়তে চেয়েছিলেন ১৭ বছর বয়সী ফুটবলার জাকি আনওয়ারিও। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। বিমান থেকে পড়ে মারা যান এ আফগানী।
২০ আগস্ট ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন
নতুন চ্যালেঞ্জের খোঁজে লেভানদোভস্কি!
দুই দিন আগেও জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে সুপার কাপ জিতিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। এরই মধ্যেই উঠেছে নতুন গুঞ্জন উঠেছে বায়ার্ন ছাড়তে চান এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।
২০ আগস্ট ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন