কোপা আমেরিকায় খেলতে চান না ব্রাজিলের খেলোয়াড়রা

করোনাভাইরাস ক্রমেই ভয়ানক হয়ে উঠছে লাতিন আমেরিকায়। বিশেষ করে ব্রাজিলের অবস্থা ভয়াবহ। ঠিক এ সময়েই নিজ দেশে কোপা আমেরিকার আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কিন্তু এ আসরে জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী নন ব্রাজিলের খেলোয়াড়রা। এমন সংবাদই প্রকাশ পেয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমে।
৪ জুন ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন

ভুয়া সংবাদ: মৃত্যুর গুজব নিজেই উড়িয়ে দিলেন পাভন

সময়টা বেশ খারাপই যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল তারকা ক্রিস্তিয়ান পাভনের। গত মাসেই তার নিজ শহরের এক মহিলার করা ধর্ষণ মামলায় ফেঁসে গেছেন। তার উপর হঠাৎ করে উৎকট এক সংবাদ প্রকাশ হয়, মারাই গেছেন এ তরুণ।
৪ জুন ২০২১, ০৭:১০ পূর্বাহ্ন

চিলির সঙ্গে ড্র করেও খুশি মেসি

এগিয়ে গিয়েও চিলির বিপক্ষে জয় পায়নি আর্জেন্টিনা। ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের। হোম ম্যাচে হোঁচট খাওয়া নিশ্চিতভাবেই ভালো সংবাদ নয় দলটির জন্য। কিন্তু তারপরও ফলাফলে সন্তুষ্ট অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে এসে অল্প সময়ের প্রস্তুতির পর এমন ফলাফলে হতাশার কিছু দেখছেন না এ বার্সেলোনা তারকা।
৪ জুন ২০২১, ০৬:৩৮ পূর্বাহ্ন

মেসির গোলের পরও আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা।
৪ জুন ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন

তপুর গোলে আফগানিস্তানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে 'ই' গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
৩ জুন ২০২১, ০৩:৫৩ অপরাহ্ন

ইন্টারে কন্তের উত্তরসূরি সিমোনে

ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়নরা তার সঙ্গে চুক্তি করেছে দুই বছরের জন্য।
৩ জুন ২০২১, ১২:৫৯ অপরাহ্ন

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে লড়বে ব্রাজিল-ভেনেজুয়েলা

কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে মহাদেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
৩ জুন ২০২১, ১২:১১ অপরাহ্ন

সেই রামোসই এখন রিয়ালের গলার কাঁটা?

২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ম্যাচ। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তের খেলা চলছে। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। শিরোপার গন্ধ পাচ্ছিল দলটি। উৎসবের সব আয়োজনও প্রায় সেরে ফেলেছিল তারা। ঠিক এমন সময়ই দারুণ হেডে গোল দিয়ে রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফেরান সের্জিও রামোস। পরের গল্প সবারই জানা। লা দেসিমা ঘরে তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।
৩ জুন ২০২১, ০৬:১৫ পূর্বাহ্ন

২ দিন আগেই একাদশ জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। এ ম্যাচকে লক্ষ্য রেখে প্রস্তুতি সেরে নিচ্ছে আলবিসেলেস্তারা। তবে ম্যাচের দুই দিন আগে বুধবারই একাদশে কারা থাকছেন তা জানিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার হয়ে অবশেষে অভিষেক হতে যাচ্ছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। অভিষেক হচ্ছে ক্রিস্তিয়ান রোমেরোরেও।
৩ জুন ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন

ভালো প্রস্তুতি ফ্রান্স-ইংল্যান্ডের, জার্মানিকে রুখে দিল ডেনমার্ক

আর কদিন পরই শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দামামা। এর আগে প্রস্তুতি সেরে নিচ্ছে ইউরোপের দলগুলো। নিজেদের ঝালাই করে নেওয়ার ম্যাচে আগের দিন নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে তিন বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে ডেনমার্ক। এছাড়া স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে নেদারল্যান্ডসও।
৩ জুন ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ন

জয় চান জামাল, কোচের প্রত্যাশা ভালো পারফরম্যান্স

প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। তবে শক্তির বিচারে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ ফুটবল দল। নিজেদের সেরাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কোচ জেমি ডের কণ্ঠেও প্রায় একই সূর। তবে জয়-পরাজয়ের চেয়ে শিষ্যদের কাছ থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স চান এ ইংলিশ কোচ।
২ জুন ২০২১, ০২:১৪ অপরাহ্ন

নেইমারকে কোপায় খেলতে রাজী না হওয়ার অনুরোধ

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় আসন্ন কোপা আমেরিকার আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরে দুটি দেশই আয়োজকের তালিকা থেকে বাদ পড়ে। নতুন স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করেনে কনমেবল। তাতে এ নিয়ে আলোচনা-সমালোচনা বেড়েছে অনেক। অনেকেই এর তীব্র বিরোধিতাও করেছেন। এমনকি ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারকে এ আসরে না খেলার অনুরোধ জানিয়েছেন দেশটির সিনিয়র সিনেটর ওত্তো আলেনকার।
২ জুন ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ন

আবারও রিয়ালের কোচ আনচেলত্তি

স্পেনের সফলতম ক্লাবটিতে তিনি স্থলাভিষিক্ত হবেন সাবেক কোচ জিনেদিন জিদানের।
১ জুন ২০২১, ০৫:৫৬ অপরাহ্ন

‘আমরাও মানুষ, যন্ত্র নই,’ ব্যস্ত সূচি প্রসঙ্গে লেভানদভস্কি

ক্লাব ও আন্তর্জাতিক পর্যায় মিলিয়ে করোনাভাইরাস বিরতির পরবর্তী ঠাসা সূচির কারণে খেলোয়াড়রা যেমন ভুগবে, তেমনি দর্শকরাও বিরক্ত হবে বলে মনে করছেন রবার্ত লেভানদভস্কি।
১ জুন ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন

চেলসিতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন হ্যাজার্ড

এই তারকা ফরোয়ার্ড বলেছেন, আগামী মৌসুমে রিয়াল ছাড়ার সম্ভাবনা দেখছেন না তিনি।
১ জুন ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন

এবার বিনে পয়সায় গার্সিয়াকে দলে নিল বার্সা

আগের দিনই ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে সের্জিও আগুয়েরোকে দলে টেনেছে বার্সেলোনা। এক দিন না যেতেই আরেক ফ্রি এজেন্টকে স্বাক্ষর করিয়েছে দলটি। সিটির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরনো সেন্টার-ব্যাক এরিক গার্সিয়াকে দলভুক্ত করিয়েছে তারা।
১ জুন ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন

আমি জানতাম বার্সা একদিন আমার খোঁজ করবে: আগুয়েরো

বার্সেলোনায় এ মুহূর্তে হয়তো সের্জিও আগুয়েরোর চেয়ে বেশি খুশি কেউ নেই। কারণ শৈশবের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে তার। ক্যারিয়ারের প্রায় শেষ দিকে হলেও এসেছেন স্বপ্নের ক্লাবে। আর এ ক্লাব যে তাকে খুঁজবে সে বিশ্বাস ছিল তার। শৈশব থেকেই এ বিশ্বাস নিয়ে বড় হয়েছেন এ আর্জেন্টাইন। বার্সায় যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।
১ জুন ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ন

ব্রাজিলে কোপা আমেরিকা

কলম্বিয়া ও আর্জেন্টিনা কোপা আমেরিকা আয়োজনের তালিকা থেকে বাদ পড়ার পর নতুন স্বাগতিক দেশ খুঁজে নিয়েছে কনমেবল।
৩১ মে ২০২১, ০৩:০৭ অপরাহ্ন

ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় আগুয়েরো

বিনা ট্রান্সফার ফিতে দুই বছরের জন্য স্প্যানিশ ক্লাবটিতে নাম লিখিয়েছেন তিনি।
৩১ মে ২০২১, ০২:২৭ অপরাহ্ন

রিয়ালের খেলোয়াড় হওয়ার সব গুণ রয়েছে এমবাপের: বেনজেমা

মাঠে এখনও একত্রে নামা হয়ে ওঠেনি। তবে মাঠের বাইরে জমে উঠেছে করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপের রসায়ন। অনুশীলনে প্রায় সবসময়ই তাদের একত্রে দেখা যায়। একে অপরের প্রশংসাতেও মাতছেন এ দুই তারকা। তাতে এমবাপের রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জন বাড়ছে দিন দিন। আর রিয়ালে খেলার মতো সব গুণই এ তরুণের মধ্যে রয়েছে বলে মানেন বেনজেমা।
৩১ মে ২০২১, ০৭:৩০ পূর্বাহ্ন