জিদানের খোলা চিঠি : অভিমান নিয়েই রিয়াল ছেড়েছেন
আবারও রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়লেন জিনেদিন জিদান। কিন্তু কেন? এ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে তার সমর্থকদের সকল প্রশ্নের জবাব দিয়েছেন এ কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসে খোলা চিঠি লিখেছেন এ ফরাসি। ডেইলিস্টারের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
৩১ মে ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা
রাজনৈতিক অস্থিরতার কারণে স্বাগতিক তালিকা থেকে আগেই নিজেরদের নাম প্রত্যাহার করেছে কলম্বিয়া। ফলে আর্জেন্টিনায় কোপা আমেরিকার সম্পূর্ণ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশটিও আয়োজক দেশের তালিকা থেকে বাদ পড়ল। আর্জেন্টিনায় করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সেখানে এ আসর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল।
৩১ মে ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
আমরাই বিশ্বের সেরা ক্লাব: মাউন্ট
চলতি মৌসুমে দুর্দান্ত গতিতেই এগিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি। মনে হচ্ছিল মৌসুমের সব শিরোপার স্বাদ পাবে তারাই। সেই সিটিকেই এফএ কাপে থামানোর পর আগের দিন হতাশ করেছেন চ্যাম্পিয়ন্স লিগেও। তাই এ মুহূর্তে নিঃসন্দেহে নিজেদের সেরা ক্লাব বলে দাবী করতেই পারে চেলসি। ম্যাসন মাউন্টও ঠিক এমনটাই দাবী করলেন।
৩০ মে ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েও অশুভ শঙ্কায় টুখেল
চেলসিতে যোগ দিয়েছেন ছয় মাসও পার হয়নি। এরমধ্যেই সর্বোচ্চ সাফল্য পেয়ে গিয়েছেন টমাস টুখেল। প্রথম মৌসুমেই জিতলেন চ্যাম্পিয়ন্স লিগ। স্বাভাবিকভাবেই তার উপর বেজায় খুশি ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু এ ধারাবাহিকতা ধরে না রাখতে পারলে কি হতে পারে? এমনটা ভেবেই শঙ্কিত হালের অন্যতম সেরা এ কোচ।
৩০ মে ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
'কান্তেই বিশ্বের সেরা মিডফিল্ডার'
বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার কে? এমন প্রশ্নে কেভিন ডি ব্রুইন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ব্রুনো ফার্নান্দেজদের নাম উঠে আসে। তবে অসাধারণ পারফরম্যান্স করে বরাবরই কিছুটা আড়ালে থেকে যান চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে। তবে এ ফরাসি তারকা যে দলের জন্য কতোটা কার্যকরী তা খুব ভালো করেই জানেন চেলসি অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা। তার কাছে কান্তেই বিশ্বের সেরা মিডফিল্ডার।
৩০ মে ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন
চেলসির বদলে যাওয়ার কারিগর টুখেল আরও উন্নতির প্রত্যাশায়
দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের কিছু বেশি সময়ে চেলসিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন কোচ টমাস টুখেল।
৩০ মে ২০২১, ০৮:৪৭ পূর্বাহ্ন
আমার সেরাটা দিয়েই একাদশ নির্বাচন করেছি: গার্দিওলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেপ গার্দিওলার এই পরীক্ষা-নিরীক্ষা কাজে লাগেনি।
৩০ মে ২০২১, ০৫:২৭ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি
প্রথমার্ধের শেষ দিকে মাঝ মাঠ থেকে নিখুঁত এক পাস দিলেন ম্যাসন মাউন্ট। ফাঁকায় বল পেয়ে তার শৈল্পিক সমাপ্তি টানেন কাই হাভার্টজ। আর সেই গোলই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে দিল। তাতে ইউরোপ সেরার মুকুট পেল চেলসি। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরল লন্ডনের দলটি।
২৯ মে ২০২১, ০৮:৫৮ অপরাহ্ন
জিতলে আপনি নায়ক, হারলে ব্যর্থ: ডি ব্রুইন
ম্যান সিটি এবারই প্রথম উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাদের সামনে রয়েছে ২৩তম ক্লাব হিসেবে ইউরোপের সেরা হওয়ার হাতছানি।
২৯ মে ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন
গার্দিওলার সিটি নাকি টুখেলের চেলসি, কারা জিতবে চ্যাম্পিয়ন্স লিগ?
ফাইনালে পোর্তোর ড্রাগন স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হচ্ছে শনিবার বাংলাদেশ সময় রাত একটায়।
২৯ মে ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন
জুভেন্টাস ছাড়তে চান, সতীর্থদের জানিয়েছেন রোনালদো!
যে লক্ষ্যে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তা পূরণ হয়েছে জানিয়েই কদিন আগে সামাজিকমাধ্যমে বিশাল এক পোস্ট করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে অনেকেই ভেবে নিয়েছেন এবার হয়তো নতুন কোথাও চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এ পর্তুগিজ। গুঞ্জন চাউর হয় তার তুরিন ছাড়ার। আর এ গুঞ্জন সত্যি বলেই দাবী করেছে ইতালিয়ান শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইল মেসসাজেরো। ড্রেসিং রুমে সতীর্থদের 'বিদায়' বলে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তারা।
২৭ মে ২০২১, ০২:০২ অপরাহ্ন
বায়ার্নে নিজের উত্তরসূরি হিসেবে টুখেলকে চেয়েছিলেন গার্দিওলা
গার্দিওলার মতে, বায়ার্ন মিউনিখে টুখেল ছিল তার সহজাত উত্তরসূরি।
২৭ মে ২০২১, ০১:৪২ অপরাহ্ন
রিয়াল ছেড়েই দিলেন জিদান
বেশ কিছু দিন থেকে গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন কোচ জিনেদিন জিদান। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার শেষ নেই। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদকে বিদায়ই বলে দিলেন এ ফরাসি কোচ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ।
২৭ মে ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন
টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল
পেনাল্টি শ্যুটআউটে গড়ানো ফাইনালে ১১-১০ গোলে জিতেছে উনাই এমেরির দল।
২৬ মে ২০২১, ০৯:৫৫ অপরাহ্ন
কোমানের ব্যক্তিত্বের অভাব রয়েছে: সুয়ারেজ
বার্সেলোনা ছাড়তে চাননি সুয়ারেজ। প্রয়োজনে বেঞ্চে থেকে বদলী খেলোয়াড় হিসেবেও খেলতে চেয়েছিলেন। কিন্তু তাকে এক প্রকার জোর করেই বিদায় করেন কোচ রোনাল্ড কোমান। তবে সিদ্ধান্তটা যে কোমানের নয়, সেটা বুঝতে কিছুটা সময় লেগেছিল সুয়ারেজের। তখনই এ কোচের মধ্যে ব্যক্তিত্বের অভাব দেখেছেন এ উরুগুইয়ান ফরোয়ার্ড।
২৬ মে ২০২১, ০৪:৩৮ পূর্বাহ্ন
সেই পচেত্তিনোকে ফেরাতে চায় টটেনহ্যাম!
গড়পড়তার একটি দল থেকে টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার সেরা ছয় দলের একটি বানানোর মূল কৃতিত্ব ছিল মাউরিসিও পচেত্তিনোর। আগের মৌসুমে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারায় মাঝ পথেই সেই পচেত্তিনোকেই ছাঁটাই করে দেয় ক্লাবটি। তবে তাতে ভাগ্য ফিরেনি দলটির। অবশেষে ভুল বুঝতে পেরেছে ক্লাবটি। আবারও তাকে ফেরাতে চায় বলেই সংবাদ প্রকাশ করেছে শীর্ষ ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
২৫ মে ২০২১, ০৬:০০ পূর্বাহ্ন
জুভেন্টাসে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি: রোনালদো
অনন্য একটি কীর্তি গড়ে আরও একটি মৌসুম শেষ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ তিন লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন এ পর্তুগিজ। তাতে সিরি আতে যোগ দেওয়ার লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবী করলেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
২৫ মে ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন
চলতি সপ্তাহেই ৩ ফ্রি এজেন্ট দলে টানছে বার্সা!
এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুম শেষ করেছে বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির বিপক্ষেও জয় পেতে ঘাম ছুটে গেছে তাদের। দলের খেলোয়াড়দের মান নিয়েই তাই প্রশ্ন তুলেছিলেন কোচ রোনাল্ড কোমান। নতুন মৌসুমে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কথাতেও। তার প্রথম ধাপ হিসেবে চলতি সপ্তাহেই ৩ জন খেলোয়াড়কে স্বাক্ষর করাতে যাচ্ছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।
২৪ মে ২০২১, ০১:৫৮ অপরাহ্ন
শক্তিশালী প্রকল্প দেখলেই পিএসজিতে থাকবেন এমবাপে
পিএসজিতে থাকছেন এমবাপে, নাকি যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বে অন্যতম আলোচনা এ নিয়েই। প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন উঠে আসছে। অনেকেই বলছেন রিয়ালে যেতেই পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না বিশ্বকাপ জয়ী এ তরুণ। তবে এমবাপের ভাবনা ভিন্ন। তিনি কেবল জিততে চান। এর জন্য শক্তিশালী প্রকল্প দেখলেই প্যারিসে থেকে যাবেন বলেই ইঙ্গিত দিয়েছেন এ তরুণ।
২৪ মে ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
রামোসকে ছাড়াই স্পেন দল ঘোষণা
আর কদিন পরেই শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এ আসরকে সামনে রেখে ২৪ সদস্যের স্পেন দল ঘোষণা করেছেন কোচ লুইস এনরিকে। কিন্তু সেখানে জায়গা হয়নি অধিনায়ক সের্জিও রামোসের। এমনকি স্কোয়াডে নেই কোনো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।
২৪ মে ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন