জুভেন্টাসকে জয়ে ফেরালেন রোনালদো-দিবালা
ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
৮ এপ্রিল ২০২১, ০৬:১২ পূর্বাহ্ন
এমবাপে-নেইমারের নৈপুণ্যে বায়ার্নের বিপক্ষে পিএসজির রোমাঞ্চকর জয়
আলিয়াঞ্জ অ্যারেনায় ৩-২ গোলের মধুর জয় পেয়েছে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
৮ এপ্রিল ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন
এল ক্লাসিকোর রেফারি মাতেউ লাহজ
সবশেষ রাউন্ডে সেভিয়ার কাছে অ্যাতলেতিকো মাদ্রিদের হারে জমে উঠেছে লা লিগা। মাদ্রিদের দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও। আর এ সময়ে এল ক্লাসিকোর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। আর মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মাতেউ লাহজ। আর ভিএআরের দায়িত্ব বর্তেছে সোতো গ্রাদোর কাঁধে।
৭ এপ্রিল ২০২১, ১২:১৬ অপরাহ্ন
পাকিস্তান ও চাদের সদস্যপদ স্থগিত করল ফিফা
তাৎক্ষণিকভাবে এই স্থগিতাদেশ কার্যকরের ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
৭ এপ্রিল ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন
চোখ ধাঁধানো ওই পাসের জন্য ক্রুসের প্রতি ভিনিসিয়ুসের কৃতজ্ঞতা
চলতি মৌসুমটা ক্রুসের কাটছে দুর্দান্ত। আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ তিনি রাখেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে।
৭ এপ্রিল ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ন
লিভারপুলকে হারিয়ে খুশি, গর্বিত ও সন্তুষ্ট জিদান
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল।
৭ এপ্রিল ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
লিভারপুলের বিপক্ষে নামার আগে আরেক দুঃসংবাদ পেল রিয়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাফায়েল ভারানে।
৬ এপ্রিল ২০২১, ০২:১২ অপরাহ্ন
ফের অস্ত্রোপচার করাতে হলো কৌতিনহোকে
হাঁটুর সমস্যা থেকে মুক্তি পেতে গত জানুয়ারির শুরুতেই অস্ত্রোপচার করানো হয়েছিল বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। কিন্তু তাতেও সেরে উঠছিলেন না এ মিডফিল্ডার। তিন মাসের ব্যবধানে ফের অস্ত্রোপচার করাতে হলো এ ব্রাজিলিয়ানকে। নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে সোমবার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।
৬ এপ্রিল ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন
রিয়ালের বিপক্ষে মেসিকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন রেফারি!
শুরুতে অ্যাতলেতিকো মাদ্রিদের একক আধিপত্য থাকলেও ক্রমেই জমে উঠেছে লা লিগা। প্রতিদ্বন্দ্বিতায় দারুণভাবে উঠে এসেছে বার্সেলোনা। দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও। আগামী সপ্তাহের এল ক্লাসিকোর ম্যাচে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে শেষ পর্যন্ত কারা দৌড়ে থাকছেন। কিন্তু সে ম্যাচে বার্সা অধিনায়ক লিওনেল মেসি যাতে না খেলতে পারেন, আগের দিন এমন চেষ্টাই করেছেন রেফারি। মেসির অভিযোগ এমনটাই।
৬ এপ্রিল ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
রামোসের উপর সেই রাগ আর নেই ক্লপের
২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা। অসাধারণ ধারাবাহিকতায় লিভারপুলকে ফাইনালে তুলেছিলেন মোহামেদ সালাহ। কিন্তু ফাইনালে সের্জিও রামোসের সঙ্গে একটি ট্যাকেলে আহত হয়ে মাঠই ছাড়তে হয় এ মিশরীয় তারকাকে। অনেকেরই ধারণা, ইচ্ছে করেই এমনটা করেছিলেন রামোস। ফলে রিয়াল মাদ্রিদ অধিনায়কের উপর বেজায় খেপেছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে এখন আর সেই রাগ নেই এ জার্মান কোচের।
৬ এপ্রিল ২০২১, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোপা জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী: কোমান
অ্যাতলেতিকোর আরও কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। পাশাপাশি ফের রিয়ালকে পেছনে ফেলেছে তারা।
৬ এপ্রিল ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
অ্যাতলেতিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নামাল বার্সা
ঘরের মাঠে ১-০ গোলে রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে বার্সা।
৬ এপ্রিল ২০২১, ০৪:১০ পূর্বাহ্ন
পিএসজিতে মেসির সঙ্গে একত্রে খেলা হবে অসাধারণ: দি মারিয়া
চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে লিওনেল মেসির। নতুন চুক্তি না করা পর্যন্ত তার দল বদল নিয়ে প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন ছড়াচ্ছে। মেসিকে পাওয়ার দৌড়ে আছে অনেক ক্লাবই। ফরাসি ক্লাব পিএসজির নাম আছে শুরুর দিকেই। আর শেষ পর্যন্ত মেসি যদি এ ফরাসি ক্লাবে খেলেন তাহলে তা অসাধারণ একটি ব্যাপার হবে বলে জানান ক্লাবটির অন্যতম সেরা তারকা আনহেল দি মারিয়া।
৫ এপ্রিল ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
মিলানে আরও এক বছর থাকছেন ইব্রাহিমোভিচ!
বয়স ৩৯ পেরিয়েছে। তার বয়সের বেশির ভাগ খেলোয়াড়ই বুট জোড়া তুলে রেখেছেন। কিন্তু এখনও সাবলীলভাবেই খেলে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বুট জোড়া যে তুলে রাখার ইচ্ছা এখনই নেই তা কদিন আগে জাতীয় দলে ফের ফিরে বুঝিয়ে দিয়েছেন। এবার ক্লাবের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন। আরও এক বছরের জন্য ইতালিয়ান ক্লাব এসি মিলানে থাকছেন এ সুইডিশ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে ক্যালসিওমারকেতো ও তুত্তোমারকাতোর মতো ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো।
৫ এপ্রিল ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন
তবুও মেসি-ডি ইয়ংকে বিশ্রাম দিচ্ছেন না বার্সা কোচ
আর মাত্র একটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি ও মাঝমাঠের কাণ্ডারি ফ্র্যাঙ্কি ডি ইয়ং। এল ক্লাসিকোর ম্যাচের আগে অপেক্ষাকৃত দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বিশ্রাম পেতেই পারতেন এ দুই তারকা খেলোয়াড়। কিন্তু মৌসুমের এ পর্যায়ে এসে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কোচ রোনাল্ড কোমান।
৫ এপ্রিল ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
সেরা চারে থাকাই এখন রোনালদোদের লক্ষ্য
টানা নয়বারের সিরি আর শিরোপাধারী জুভেন্টাস। তবে দশম শিরোপা সামনে এসে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি দলটি। চলতি মৌসুমের শিরোপা হাতছাড়া করা কেবল সময়ের ব্যাপার মাত্র। এমনকি সেরা চারে থাকাও নিশ্চিত নয়। বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নাপোলি। তাই সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাকেই প্রাধান্য দিচ্ছে তুরিনের ক্লাবটি।
৪ এপ্রিল ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন
রিয়ালে এক যুগে বেনজেমার যে অভিজ্ঞতা হলো প্রথমবার
ফর্মের তুঙ্গে থাকা এই ফরাসি স্ট্রাইকার গড়েছেন ব্যক্তিগত নতুন কীর্তি।
৪ এপ্রিল ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন
আমাদের সময়টা ভালো কাটছে: জিদান
সাম্প্রতিক ফলগুলো পক্ষে আসায় বর্তমান সময়টা উপভোগের কথা জানিয়েছেন তিনি।
৪ এপ্রিল ২০২১, ০৭:১১ পূর্বাহ্ন
লিভারপুল ও বার্সেলোনার বিপক্ষে রামোসকে পাওয়া নিয়ে সংশয়
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে রামোসের চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।
২ এপ্রিল ২০২১, ০৬:০৭ পূর্বাহ্ন
বিশ্বকাপ জয়ের আশায় ইতালির কোচ মানচিনি
সবশেষ টানা ২৫ ম্যাচে হারের মুখ দেখেনি তারা।
১ এপ্রিল ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন