২০ বছর ও ৩৫ ম্যাচ পর জার্মানির অঘটনের হার
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলের স্মরণীয় জয় পেয়েছে উত্তর মেসিডোনিয়া।
১ এপ্রিল ২০২১, ০৪:১৬ পূর্বাহ্ন
বার্সায় যোগ দিতে চান আগুয়েরো, কোমান চান দিপাইকে!
চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন দলের অন্যতম সেরা তারকা সের্জিও আগুয়েরো। সম্ভাব্য নতুন ক্লাব হিসেবে বার্সেলোনার নামই শোনা যাচ্ছে জোরেশোরে। আগুয়েরোও কাতালান ক্লাবে যেতে আগ্রহী বলে সংবাদ উঠে আসছে নিয়মিতই। কিন্তু বার্সা কোচ রোনাল্ড কোমান ভাবছেন ভিন্ন কিছু। আগুয়েরোর চেয়ে অলিম্পিক লিঁওর মেমফিস দিপাইকে পছন্দ তার। এমন সংবাদই প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
৩১ মার্চ ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন
রোনালদোর সেই আর্ম ব্যান্ড নিলামে, গড়ছে নতুন রেকর্ড
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগের দিন সারিয়ার সঙ্গে পয়েন্ট খুইয়েছে পর্তুগাল। ম্যাচের শেষ মুহূর্তে ক্রিস্তিয়ানো রোনালদোর একটি গোল বাতিল না হলে হয়তো জিততেই পারতো দলটি।
৩১ মার্চ ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন
পর্তুগালের জয়ে ফেরায় রোনালদোর লক্ষ্যভেদ
প্রতিপক্ষের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল।
৩১ মার্চ ২০২১, ০৩:৪৭ পূর্বাহ্ন
রামোস? আমি সেই ম্যাচের কথা ভুলে গেছি: সালাহ
২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের কথা। প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসের সঙ্গে একটি ট্যাকেলে আহত হয়ে মাঠ ছাড়েন দারুণ ছন্দে থাকা লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। অথচ সেবার দলটিকে ফাইনালে ওঠানোর মূল কৃতিত্ব ছিল এ ফরোয়ার্ডের। কার্যত তখনই শেষ হয়ে যায় অলরেডদের আশা। অনেকেরই ধারণা সেদিন ইচ্ছে করেই সালাহকে ফাউল করেছিলেন রামোস।
৩০ মার্চ ২০২১, ০৯:৫৯ পূর্বাহ্ন
মৌসুমের শেষে ম্যান সিটি ছাড়ছেন আগুয়েরো
আগুয়েরোর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
৩০ মার্চ ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ন
ফাইনালে নেপালের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
২৯ মার্চ ২০২১, ০১:৫৫ অপরাহ্ন
ভয়ংকর ট্যাকেলের শিকার পেদ্রি, দুশ্চিন্তায় বার্সেলোনা
লা লিগায় চলতি বছরটা অসাধারণ ছন্দে কাটাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ইউরোপের একমাত্র দল যারা এ বছর লিগে কোনো ম্যাচ হারেনি। আর এর মূল কৃতিত্ব অধিনায়ক লিওনেল মেসির হলেও দারুণ অবদান রয়েছে তরুণ পেদ্রি গনজালেসের। মেসির সঙ্গে রসায়নটা জমে উঠেছে এ তরুণের। যে কারণে দলও খেলছে দুর্দান্ত। কিন্তু হঠাৎই কপালে ভাঁজ পড়েছে বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের। কারণ আগের দিন জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভয়ঙ্কর এক ট্যাকেলের শিকার হয়েছেন এ তরুণ।
২৯ মার্চ ২০২১, ০৬:৫১ পূর্বাহ্ন
অলিম্পিক ফুটবলে খেলবেন না এমবাপে!
অলিম্পিকে ফুটবল অন্তর্ভুক্তির পর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এরপর আসরের ১২০ বছরের ইতিহাসে আর এ পুরস্কারের মুখ দেখেনি দলটি। তবে চলতি বছর টোকিও অলিম্পিকের ফেভারিট দল তারা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও দলটি। কিন্তু অলিম্পিকে খেলার ইচ্ছা নেই হালের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপের। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি দৈনিক লা পার্শিয়ান।
২৯ মার্চ ২০২১, ০৬:৩১ পূর্বাহ্ন
শেষের ভীতি সামলে জার্মানির টানা দ্বিতীয় জয়
স্বাগতিক রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
২৯ মার্চ ২০২১, ০৩:১১ পূর্বাহ্ন
অপরাজেয় যাত্রায় ইতালির সবশেষ শিকার বুলগেরিয়া
‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইতালি।
২৯ মার্চ ২০২১, ০২:৫৩ পূর্বাহ্ন
শেষ মুহূর্তের গোলে হোঁচট খাওয়া থেকে স্পেনের রক্ষা
প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে স্প্যানিশরা।
২৯ মার্চ ২০২১, ০১:৩৮ পূর্বাহ্ন
ফ্রান্সের জয়ে দেম্বেলের গোল
আন্তর্জাতিক ফুটবলে বেশ সম্ভাবনা নিয়েই এসেছিলেন ওসমান দেম্বেলে। কিন্তু সে অর্থে নামের প্রতি সুবিচার করতে পারেননি। মূলত একের পর এক ইনজুরিই তাকে পিছিয়ে দেয়। চলতি মৌসুমে অবশ্য বার্সেলোনার হয়ে ইনজুরি মুক্ত থেকে ধারাবাহিকভাবে দারুণ ছন্দে খেলে যাচ্ছেন। সে ছন্দ ধরে রেখেছেন জাতীয় দলেও। এদিন কাজাখস্তানের বিপক্ষে দারুণ এক গোল করেছেন। তাতেই বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারায় ফিরেছে ফ্রান্স।
২৮ মার্চ ২০২১, ০৩:০২ অপরাহ্ন
'ন্যায্য গোল' বাতিল হওয়ায় ক্ষুব্ধ রোনালদো
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগের দিন সারিয়ার সঙ্গে পয়েন্ট খুইয়েছে পর্তুগাল। ম্যাচের শেষ মুহূর্তে ক্রিস্তিয়ানো রোনালদোর একটি গোল বাতিল না হলে হয়তো জিততেই পারতো দলটি। তবে গোল না দেওয়ার সিদ্ধান্তে বেজায় খেপেছেন রোনালদো। মাঠেই অধিনায়কের আর্ম ব্যান্ড ছুঁড়ে দিয়ে শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছাড়েন এ জুভেন্টাস তারকা। পরে সামাজিক মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
২৮ মার্চ ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র জামালদের
শনিবার নেপালের দশরত স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। নেপালের বিপক্ষে ঘরের মাঠে সব শেষ দেখাতেও ড্র করেছিল বাংলাদেশ। এই ড্রয়ের পর এক জয় আর এক ড্র করে ৪ পয়েন্ট পেল জেমি ডের শিষ্যরা। দুটি ম্যাচই ড্র করা ২ পয়েন্ট নিয়ে ফাইনালে এলো নেপাল।
২৭ মার্চ ২০২১, ০২:৫১ অপরাহ্ন
মোদির সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছেন সাকিব
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের এ সফরের প্রথম দিনেই ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর তার সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
২৬ মার্চ ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
জয়ে বিশ্বকাপ বাছাই শুরু ইতালি-জার্মানি-ইংল্যান্ডের
২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটা দারুণ করেছে গতবার মূলপর্বে সুযোগ না পাওয়া ইতালি। দারুণ শুরু করেছে জার্মানি ও ইংল্যান্ডও। নিজেদের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে রবের্তো মানচিনির দল ইতালি। আইসল্যান্ডকে হারিয়েছে শুরু করেছে জার্মানরা। অন্যদিকে সান মারিনোর মাঠে রীতিমতো গোল উৎসব করেছে ইংলিশরা।
২৬ মার্চ ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন
পাঁচ বছর পর ফিরেই নায়ক ইব্রা
বুট জোড়া তুলে রেখেছিলেন সেই ২০১৬ সালে। এরপর অবসর ভেঙে কয়েকবারই ফেরার ইচ্ছা প্রকাশ করলেও ফেরা হয়নি। তবে অবশেষে সুইডেন জাতীয় দলে ফিরলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আর ফেরার ম্যাচেই জয়ের নায়ক ৩৯ বছর বয়সী এ তারকা। ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে তার নৈপুণ্যেই জয় পায় সুইডিশরা।
২৬ মার্চ ২০২১, ০২:২১ পূর্বাহ্ন
পর্তুগালের জয়, ফ্রান্সের ড্র, হেরেই গেল নেদারল্যান্ডস
২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে পর্তুগালের শুরুটা হয়েছে কাঙ্ক্ষিত। তবে ইউক্রেনকে চেপে ধরেও প্রত্যাশিত তিন পয়েন্ট পাওয়া হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। আর নেদারল্যান্ডস হয়তো তুরস্কের বিপক্ষে ম্যাচটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাইবে।
২৫ মার্চ ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন
ইউরোতে খেলার স্বপ্ন দেখছেন ফাতি
কি দারুণ ছন্দেই না চলতি মৌসুমের শুরুটা করেছিলেন বার্সেলোনার তরুণ তারকা আনসু ফাতি। মৌসুমের শুরুতে বার্সার প্রতিটি জয়েই ছিল সরাসরি অবদান। কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে মৌসুমই শেষ হয়ে যায় তার। কবে ফিরবেন তাও অজানা। তবে পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালোভাবেই চলছে তার। যে কারণে আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন দেখছেন ১৮ বছর বয়সী এ তরুণ।
২৪ মার্চ ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন