বার্সা ডিফেন্ডারদের উপর বিরক্ত গ্রিজমান
দুরূহ কোণ থেকে শট, তাও জড়ালো জালে। সপ্তাহ খানেক আগে গ্রানাদার বিপক্ষে ম্যাচের কথা। অথচ এর আগে বহু ম্যাচে ফাঁকা পোস্ট পেয়েও যেন লক্ষ্যভেদ হচ্ছিল না আতোঁয়ান গ্রিজমানের। সেদিনই বলেছিলেন, যেন সব কিছু ঠিক হয়ে গেছে তার। আগের দিন সুপার কোপার ফাইনালে সে ধারাবাহিকতা ধরে রাখলেন। করলেন জোড়া গোল। কিন্তু রক্ষণভাগের ব্যর্থতায় ম্যাচটি শেষ পর্যন্ত হারতে হয়েছে বার্সেলোনাকে। ম্যাচ শেষে সতীর্থদের উপর বিরক্তি প্রকাশ করেছেন এ ফরাসি তারকা।
১৮ জানুয়ারি ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
রেফারিং নিয়ে কথা বলতে চাই না, তাহলে পুনরাবৃত্তি হবে: কোমান
বার্সেলোনায় যোগ দেওয়ার পর বলেছিলেন, রেফারিং নিয়ে কোনো অজুহাত দ্বার করাতে পছন্দ করেন না। কিন্তু ডাগআউটে দাঁড়ানোর কয়েক ম্যাচ যাওয়ার পরই বাস্তবতা টের পেয়েছেন। পরে এ নিয়ে অনেকবারই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রোনাল্ড কোমানকে। আগের দিন সুপার কোপার ফাইনাল নিয়েও ক্ষোভ প্রকাশ করার যথেষ্ট কারণ ছিল তার। কিন্তু তা করেননি। কারণ তাহলে তা পুনরাবৃত্তি হয়ে যাবেন বলে জানান এ ডাচ কোচ।
১৮ জানুয়ারি ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন
বার্সেলোনার জার্সিতে মেসির প্রথম লাল কার্ড
১৭ বছরের বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন লিওনেল মেসি।
১৮ জানুয়ারি ২০২১, ০৪:১৪ পূর্বাহ্ন
রোমাঞ্চকর ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন বিলবাও
বার্সাকে হারিয়ে ছয় বছর পর কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিল মার্সেলিনো গার্সিয়ার দল।
১৮ জানুয়ারি ২০২১, ০২:২২ পূর্বাহ্ন
মেসি খেলছে কি-না তাতে কিছু যায় আসে না: উইলিয়ামস
রাতেই সুপারকোপার ফাইনালে মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাথলেতিক বিলবাও। চলতি মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে মরিয়া দুটি দলই। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে পাওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা। তবে এ নিয়ে কিছুই ভাবছে না প্রতিপক্ষ দলটি। মেসি খেলুক কিংবা না খেলুক তাতে তাদের কিছুই আসে যায় না বলে জানিয়েছেন দলটির স্প্যানিশ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস।
১৭ জানুয়ারি ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন
অনুশীলনে ফিরলেও ফাইনালে খেলার সিদ্ধান্তটা নিতে হবে মেসিকেই
ইনজুরির কারণে সুপারকোপার সেমি-ফাইনাল ম্যাচ খেলেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। পর দিন করেননি অনুশীলনও। যদিও আগের দিন শনিবার অনুশীলনে ফিরেছেন সতীর্থদের সঙ্গে। কিন্তু তারপরও তাকে নিয়ে শঙ্কা কাটছে না। এখনও শতভাগ ফিট নন এ আর্জেন্টাইন তারকা। তাই ফাইনালে খেলবেন কি-না এ সিদ্ধান্তটা তাকেই নিতে বলেছেন কোচ রোনাল্ড কোমান।
১৭ জানুয়ারি ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন
লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল পিএসজি
আক্রমণভাগের তারকারা যখন জাল খুঁজে নিতে পারছিলেন না, তখন সামনে এগিয়ে আসলেন লেইভিন কুরজাওয়া।
১৭ জানুয়ারি ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন
লিভারপুলের আধিপত্যে ফার্গুসনের প্রতিক্রিয়া, 'ভাগ্যিস আমি অবসর নিয়ে ফেলেছি'
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর এবারই প্রথম। পেছনে ফেলেছে বর্তমান সময়ে রাজত্ব করা লিভারপুলকে। অথচ এ দলটিকে দেখে ভয় পাচ্ছেন খোদ ফার্গুসনই। এমনকি লিভারপুলের এ দলটির বিপক্ষে মোকাবেলা করার আগেই অবসর নিয়ে নেওয়ার শুকরিয়া আদায়ও করেছেন তিনি!
১৬ জানুয়ারি ২০২১, ১২:৫৩ অপরাহ্ন
'রোনালদোর চেয়ে লুকাকু বেশি কার্যকরী'
হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল রোববার ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে জুভেন্টাস। ম্যাচটি যেমন মর্যাদার, তেমনি শিরোপা লড়াইয়ের টিকে থাকার জন্যও গুরুত্বপূর্ণ। দুই দলের তারকা খেলোয়াড়দের নিয়েও আলোচনার শেষ নেই। তবে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে রোমেলু লুকাকুকে বেশি কার্যকরী খেলোয়াড় মনে করেন ইন্টার ও জুভেন্টাস দুই দলেই খেলা সাবেক তারকা রোবার্তো বনিনসেগনা।
১৬ জানুয়ারি ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত পচেত্তিনো
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো। তাই বাধ্য হয়ে আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে। যে কারণে দলের পরবর্তী দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।
১৬ জানুয়ারি ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
সন্তানদের কাছে রোনালদো-দিবালার গল্প করবেন মোরাতা
তাদের সঙ্গে একই দলে খেলতে পারায় ভীষণ রোমাঞ্চিত আলভারো মোরাতা।
১৬ জানুয়ারি ২০২১, ০৭:২৭ পূর্বাহ্ন
অবসর নিয়ে পুরোদস্তুর কোচ রুনি
আড়াই বছরের চুক্তিতে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ডার্বি কাউন্টির দায়িত্ব নিলেন তিনি।
১৬ জানুয়ারি ২০২১, ০৫:২৬ পূর্বাহ্ন
সেমি থেকে বাদ পড়াকে ব্যর্থতা মানতে রাজী নন জিদান
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। তাদেরকে বিদায় করে ফাইনালে বার্সেলোনার সঙ্গী হয়েছে অ্যাথলেতিক বিলবাও।
১৫ জানুয়ারি ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন
ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল নয়, বিলবাও
রিয়াল মাদ্রিদকে বিদায় করে শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিল বিলবাও।
১৫ জানুয়ারি ২০২১, ০৬:০১ পূর্বাহ্ন
ফাইনালে মেসিকে পাবেন কিনা জানেন না কোমান
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
১৪ জানুয়ারি ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন
নেইমারকে ‘আবর্জনা’ বললেন সেই আলভারো
নেইমার আর আলভারো গঞ্জালেজের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে গত সেপ্টেম্বরে।
১৪ জানুয়ারি ২০২১, ০৮:২৩ পূর্বাহ্ন
দুই গোলের লিড হাতছাড়ার পর জুভেন্টাসের নাটকীয় জয়
কোপা ইতালিয়ার শেষ আট নিশ্চিত করেছে এসি মিলান, ইন্টার মিলান আর নাপোলিও।
১৪ জানুয়ারি ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন
দায়িত্বের তৃতীয় ম্যাচেই পিএসজিকে শিরোপা জেতালেন আর্জেন্টাইন কোচ
প্রথমার্ধে দলকে এগিয়ে নেন মাউরো ইকার্দি। বিরতির পর বদলি নেমে শেষদিকে জালের দেখা পান চোট কাটিয়ে ফেরা নেইমার।
১৪ জানুয়ারি ২০২১, ০৫:২৬ পূর্বাহ্ন
মেসিবিহীন বার্সেলোনাকে ফাইনালে তুললেন টের স্টেগেন
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারেও জ্বলে উঠলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
১৪ জানুয়ারি ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন
ওমানে ‘হোম’ ম্যাচ খেলার প্রস্তাবে বাফুফের ‘না’
করোনাভাইরাসের কারণে ম্যাচগুলো একটি নির্দিষ্ট ভেন্যুতে তাদের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছিল ওমান। কিন্তু তাতে সায় দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৩ জানুয়ারি ২০২১, ০১:৫৮ অপরাহ্ন