নকআউটে অস্ট্রেলিয়া, উদ্বেগ নিয়ে অপেক্ষায় প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

শুক্রবার সকালে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। মাঠের লড়াইয়ে দুই দলই ছিল অতিমাত্রায় সতর্ক ও রক্ষণাত্মক। ম্যাচে কোনো গোল না হলেও এই ফলে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সকারুরা।

অন্য দিকে ড্র করলেও বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিতে হচ্ছে না প্যারাগুয়েকে। পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে তাদের। তবে তার জন্য লাতিন আমেরিকার দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলের দিকে। অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে নকআউটের টিকিট মিলবে কি না, সেই উদ্বেগ নিয়েই এখন প্রহর গুনছে তারা।