ফিফা বিশ্বকাপ ২০২৬
চূড়ান্ত হলো লাইনআপ, দ্বিতীয় রাউন্ডে কার খেলা কবে
শেষ হয়ে গেল ৪৮ দলের বিশ্বকাপের গ্রুপ পর্ব। ঘটনাবহুল এই ধাপ পেরিয়ে ৩২ দল টিকে রইল শিরোপা জেতার মিশনে। আজ রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রথম নকআউট পর্ব ‘রাউন্ড অব ৩২।’
বাংলাদেশ সময় আজ রাত দিবাগত একটায় লস অ্যাঞ্জেলসে কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল রাতে ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। দেখা নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডে বাঁচা-মরার লড়াইয়ে কার খেলা কবে।
| তারিখ ও সময় (বাংলাদেশ সময়) | ম্যাচ ও প্রতিপক্ষ | ভেন্যু |
|---|---|---|
| ২৮ জুন, দিবাগত রাত ১:০০টা (২৯ জুন প্রথম প্রহর) | দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা | লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম |
| ২৯ জুন, রাত ১১টা | ব্রাজিল বনাম জাপান | হিউস্টন স্টেডিয়াম |
| ২৯ জুন, দিবাগত রাত ২টা ৩০ (৩০ জুন প্রথম প্রহর) | জার্মানি বনাম প্যারাগুয়ে | বোস্টন |
| ৩০ জুন, সকাল ৭টা | নেদারল্যান্ডস বনাম মরক্কো | এস্তাদিও মন্তেরিই |
| ৩০ জুন, রাত ১১টা | আইভরি কোস্ট বনাম নরওয়ে | ডালাস |
| ১ জুলাই, ভোর রাত ৩টা | ফ্রান্স বনাম সুইডেন | নিউজার্সি |
| ১ জুলাই, সকাল ৭টা | মেক্সিকো বনাম ইকুয়েডর | মেক্সিকো সিটি |
| ১ জুলাই, রাত ১০টা | ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো | আটলান্টা |
| ১ জুলাই রাত ২টা (২ জুলাই প্রথম প্রহর) | বেলজিয়াম বনাম সেনেগাল | সিয়াটল |
| ২ জুলাই, সকাল ৬টা | যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোবিনা | সান ফ্রান্সিসকো |
| ২ জুলাই, রাত ১টা (৩ জুলাই প্রথম প্রহর) | স্পেন বনাম অস্ট্রিয়া | লস অ্যাঞ্জেলস |
| ৩ জুলাই, ভোর ৫টা | পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া | টরেন্টো |
| ৩ জুলাই, সকাল ৯টা | সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া | ভ্যানকুভার |
| ৩ জুলাই রাত ১২টা (৪ জুলাই প্রথম প্রহর) | অস্ট্রেলিয়া বনাম মিশর | ডালাস |
| ৪ জুলাই, ভোর ৪টা | আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে | মায়ামি |
| ৪ জুলাই, সকাল সাড়ে ৭টা | কলম্বিয়া বনাম ঘানা | কানসাস সিটি |