উসমান তারিকের বোলিং অ্যাকশন বিশ্লেষণ করলেন অশ্বিন
কয়েক পা ছুটে বল করতে এসেই একটুখানি থমকে যান উসমান তারিক, খনিকের জন্য মনে হয় বলটা হয়ত ছুঁড়বেন না তিনি। কিন্তু এরপরই করেন ডেলভারি। অদ্ভুত অ্যাকশনের পাকিস্তানি অফ স্পিনারকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। তার এমন থমকে যাওয়া বৈধ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ভারতের কিংবদন্তি অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন মনে করেন উসমানের অ্যাকশন সহজাত, সহজাতভাবেই থমকে যান তিনি। এই থমকে যাওয়া অবৈধ কিছু নয়।
Okay, let me make it as clear as possible. Firstly, the legalities of his action can only be tested at an ICC bowling action testing Centre.
Secondly, there is a 15° rule under which a bowler needs to keep his elbow and straighten it and to judge if a bowler is bowling within… pic.twitter.com/RbTkY6xJ3h— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 11, 2026
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতরাতে বিশ্বকাপে নামেন উসমান। ৪ ওভার বল করে ২৭ রানে ৩ উইকেট নেন বৈচিত্র্যময় এই স্পিনার। ব্যতিক্রমী অ্যাকশন ও বৈচিত্রের কারণে ভারতের বিপক্ষে উসমান পাকিস্তানের ট্রাম্পকার্ড হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আলোচনায় ২৮ পেরুনো অফ স্পিনারের অ্যাকশন তাই বিশ্লেষণ করেছেন অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে করা পোস্টে তিনি বিষয়টি ব্যাখ্যা করে লিখেছেন, ‘ঠিক আছে, বিষয়টি যতটা সম্ভব পরিষ্কারভাবে বলা যাক। প্রথমত, তার অ্যাকশনের বৈধতা কেবল আইসিসি-র বোলিং অ্যাকশন টেস্টিং সেন্টারেই পরীক্ষা করা সম্ভব।
‘দ্বিতীয়ত, ১৫ ডিগ্রির একটি নিয়ম রয়েছে যার অধীনে একজন বোলারকে তার কনুই সোজা রাখতে হয়। আর অন-ফিল্ড আম্পায়ারের পক্ষে কোনো বোলার সেই ১৫ ডিগ্রি সীমার মধ্যে বল করছেন কি না, তা বিচার করা অসম্ভব।এর একমাত্র সমাধান হলো প্রতিযোগিতার সময় রিয়েল-টাইম টেস্টিং টুলের ব্যবস্থা করা।‘
অশ্বিন বলেছেন, ধারণার উপর উসমানকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়, এবং তার থমকে যাওয়াও বৈধ, ‘উপরের বিষয়টি একটি অস্পষ্ট জায়গা (গ্রে এরিয়া) এবং সেই সুযোগ ব্যবহার করার জন্য কাউকে অভিযুক্ত করা ভুল।‘
‘পরিশেষে, ক্রিজে বল করার সময় থামা বা পজ নেওয়াটা বৈধ কি না—আমি বিশ্বাস করি এটি সম্পূর্ণ বৈধ কারণ এটিই তার সহজাত অ্যাকশন।‘