বগুড়ায় ৭ আসনে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৩৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়া জেলায় ৭ আসনে ভোট শুরুর পর প্রায় সাড়ে তিন ঘণ্টায় প্রতিটি আসনে গড়ে ১৮ দশমিক ৩৬ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর মধ্যে বগুড়া-১ আসনের ১২৬ ভোটকেন্দ্রে ভোট পড়েছে গড়ে ১৮ দশমিক ৫ শতাংশ। বগুড়া-২ আসনের ১১৪ কেন্দ্রে ভোট পড়েছে ১৯ শতাংশ ও বগুড়া-৩ আসনে ১৮ শতাংশ।

এ ছাড়াও, বগুড়া-৪ আসনে ১৮ শতাংশ, বগুড়া-৫ আসনে ১৯ শতাংশ, বগুড়া-৬ আসনে পড়েছে ১৯ শতাংশ ও বগুড়া-৭ আসনে ১৭ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

বগুড়ার এই ৭ আসনে কেন্দ্র আছে ৯৮৩টি এবং ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন।