উগান্ডায় নির্বাচন মানেই মুসাভানির বিজয়!

টানা ষষ্ঠবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট হলেন ইওভেরি মুসাভানি। ১৯৮৫ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা মুসাভানি এবারের নির্বাচনে ৫৮ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
১৬ জানুয়ারি ২০২১, ০১:২৮ অপরাহ্ন

বসুরহাটে কাদের মির্জা নির্বাচিত

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা মেয়র নির্বাচিত হয়েছেন।
১৬ জানুয়ারি ২০২১, ০১:১৭ অপরাহ্ন

ভোট কেন্দ্রের অদূরে কাউন্সিলর প্রার্থী রান্না করছিলেন ২৫০০ জনের ভোজ

কুষ্টিয়ায় একটি ভোট কেন্দ্রের মাঠের এক পাশেই এক কাউন্সিলর প্রার্থীর আয়োজন করেছিলেন ২৫০০ মানুষের জন্য মাংস, পোলাও। যেখানে এই এলাহি কারবার চলছিল তার অদূরেই পৗরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
১৬ জানুয়ারি ২০২১, ১২:৫৩ অপরাহ্ন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার রূপসায় মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ জানুয়ারি ২০২১, ১২:১৯ অপরাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার এজেন্টকে ১ বছরের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের এজেন্ট শাহাদাত হোসেনকে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
১৬ জানুয়ারি ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন

মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
১৬ জানুয়ারি ২০২১, ১১:২০ পূর্বাহ্ন

এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না: মাহবুব তালুকদার

​নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দ্বিতীয় ধাপে আজ পৌরসভা নির্বাচনের কয়েকটি ভোটকন্দ্র ঘুরে দেখে ‘এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না’ বলে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
১৬ জানুয়ারি ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ন

কুমারখালীতে জাল ভোট দিতে এসে কিশোরসহ আটক ২

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে আসা দুই জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কুমারখালী ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
১৬ জানুয়ারি ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন

পাবনায় বিএনপি’র ২ মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি দাবি করেছেন, হামলায় জড়িত সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
১৬ জানুয়ারি ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন

ইভিএম গোপন কক্ষের বাইরে, ভোটারের সঙ্গে ঢুকছে এজেন্ট

সাভার পৌরসভা নির্বাচনে গোপন কক্ষের বাইরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রেখে ভোট নিতে দেখা গেছে।
১৬ জানুয়ারি ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ৫৭৮, পরীক্ষা ১২২১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৮৮৩ জন।
১৬ জানুয়ারি ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন

শৈলকূপা পৌর নির্বাচন: গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট!

দুপুর দুইটা। বাইরে নারী ভোটারদের লাইন। ভোটকক্ষে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রের কক্ষে গিয়ে চোখে পড়ল, এক এজেন্ট গোপন কক্ষে ভোটারের সঙ্গে অবস্থান করছেন।
১৬ জানুয়ারি ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন

দাগনভূঞা পৌর নির্বাচন: ককটেল বিস্ফোরণে আনসার সদস্যসহ আহত ৫

ফেনীর দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
১৬ জানুয়ারি ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন

জাল ভোট দেওয়ার চেষ্টায় একজনের ৭ দিনের কারাদণ্ড

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় আবু সাঈদ (৩৮) নামে একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যজিস্ট্রেট।
১৬ জানুয়ারি ২০২১, ০৯:১১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে মন্দিরে হামলা, ৮ মূর্তি ভাঙচুর

কুড়িগ্রাম সদর উপজেলার খানপাড়া গ্রামে শ্রীশ্রী শীতলীপাট মন্দিরের দরজা ভেঙে আটটি মূর্তি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
১৬ জানুয়ারি ২০২১, ০৮:৪৪ পূর্বাহ্ন

চান্দিনা পৌর নির্বাচন: ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১

কুমিল্লার চান্দিনা পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে সকাল সাড়ে ৯টায় এই সংঘর্ষ হয়।
১৬ জানুয়ারি ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ন

সাভারে আ. লীগ মেয়র প্রার্থীর ছেলের হাতে সাংবাদিক লাঞ্ছিত

‘তোরা (সাংবাদিক) এসেছিস কেন এখানে। ২০ কোটি টাকা খরচ করছি নির্বাচনে। এখান থেকে চলে যা। মেরে ফাটিয়ে দেব’, প্রকাশ্যে সাংবাদিকদের এমন হুমকি দিয়েছেন সাভার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ছেলে।
১৬ জানুয়ারি ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ন

ইভিএমে ভোটগ্রহণে ধীর গতির অভিযোগ

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণের মাধ্যমে কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে ভোট দিতে গিয়ে ধীর গতিসহ নানাবিধ অভিযোগ আসছে ভোটারদের কাছ থেকে। তবে, নির্বাচন কর্মকর্তারা সেসব অভিযোগ অস্বীকার করেছেন।
১৬ জানুয়ারি ২০২১, ০৮:২২ পূর্বাহ্ন

কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভোট দিতে পারিনি: বিএনপি প্রার্থী

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামাণিক। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছেন।
১৬ জানুয়ারি ২০২১, ০৭:৫৭ পূর্বাহ্ন

মালখানা, না আবর্জনার স্তূপ!

প্রথম দেখায় মনে হয়েছিল, আবর্জনার স্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে।
১৬ জানুয়ারি ২০২১, ০৭:২৯ পূর্বাহ্ন