দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ
বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ঘরে আসছে দ্বিতীয় সন্তান।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টে সুখবরটি জানিয়েছেন তারা।
পোস্টে ছোট্ট সাদা এক জোড়া শিশুর জুতা দেখা গেছে। জুতাগুলো একটি শিশুর হাতে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সেই হাত তাদের বড় সন্তানের।
ছবির সঙ্গে কিয়ারা ও সিদ্ধার্থ লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আসতে যাচ্ছে… আমাদের মন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে।’
সুখবরটি প্রকাশের পর ভক্ত, বন্ধু ও বলিউডের অনেক তারকা তাদের অভিনন্দন জানিয়েছেন। মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন ভূমি পেডনেকারসহ আরও অনেকে।
এর আগে, ২০২৪ সালে প্রথমবার বাবা-মা হন কিয়ারা ও সিদ্ধার্থ। ওই বছর ডিসেম্বরে তাদের কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়। মেয়েকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রেখেছেন তারা।
এবার প্রথম সন্তানের জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের আসার খবর জানালেন এই দম্পতি।