ঘূর্ণিঝড় ইয়াস: মনপুরায় মেঘনায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

ভোলার মনপুরায় মেঘনা নদীর স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয় এবং পরে দুপুর ১টার দিকে মেঘনায় তার মরদেহ ভেসে ওঠে।
২৫ মে ২০২১, ০২:৩৫ অপরাহ্ন

বরিশালে বেড়েছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বরিশালে সকাল থেকে দমকা বাতাস, মাঝে মাঝেই বৃষ্টি চলছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। বরিশাল অঞ্চলের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে কয়েকটি নদী বিপৎসীমা অতিক্রম করেছে। প্লাবিত হয়েছে ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশালের নিম্নাঞ্চল।
২৫ মে ২০২১, ০১:৫৮ অপরাহ্ন

হাতিয়ায় ৭ ফুট উঁচু জোয়ারের পানি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে নোয়াখালীর হাতিয়ার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুইটি ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫০ গ্রামের কয়েক হাজার মানুষ।
২৫ মে ২০২১, ১২:৫৭ অপরাহ্ন

ইয়াস মোকাবিলায় খুলনা বিভাগে প্রস্তুত ৩ হাজার আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি প্রতিরোধে খুলনা বিভাগে তিন হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে শুধু খুলনা জেলার নয় উপজেলায় ১ হাজার ৪৮টি আশ্রয়কেন্দ্র তৈরি রয়েছে। তৈরি রয়েছে ১১৪ মেডিকেল টিম। কয়েক হাজার স্বেচ্ছাসেবকের বাহিনীর পাশাপাশি তৎপর রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
২৫ মে ২০২১, ১২:২২ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুই নম্বর সতর্ক সংকেত থাকায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও ঢাকাগামী কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
২৫ মে ২০২১, ১২:১৬ অপরাহ্ন

বরগুনায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের চাপে বরগুনার নদ-নদীতে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। স্বল্প উচ্চতার বেড়িবাঁধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও নাজুক বাঁধের কারণে এসব এলাকায় পানি ঢুকে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৫ মে ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন

উপকূলের আরও কাছে ইয়াস, ভারী বর্ষণ-চার ফুট উচ্চতার জোয়ারের সম্ভাবনা

প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উপকূলের আরও কাছাকাছি আসায় এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের নদী ও খালগুলোতে পানি বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল দুপুরের দিকে ঝড়টি উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে। সে সময় উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
২৫ মে ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে ২১ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই পটুয়াখালীর বিভিন্ন এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে কমপক্ষে ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উঁচু জোয়ারে আজ বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়া পানিতে গ্রামগুলো প্লাবিত হয়।
২৫ মে ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: ভোলার নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশাল বিভাগের নদ-নদী আগের চেয়ে উত্তাল হয়ে উঠেছে। আজ মঙ্গলবার সকাল থেকে বরিশালে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি চলছে। এরমধ্যে বিভাগের ভোলা জেলার নিম্নাঞ্চলগুলোতে জোয়ারের কারণে পানি বেড়েছে। এতে অন্তত ২০ থেকে ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
২৫ মে ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন

আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভাসানচরের রোহিঙ্গারা

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভাসানচরের রোহিঙ্গারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার সকাল থেকেই ভাসানচরে মাইকিং করতে দেখা গেছে। এ ছাড়া, স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ঝড় সম্পর্কে রোহিঙ্গাদের সতর্ক করছেন।
২৫ মে ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন

সাইক্লোন ইয়াস: কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সাইক্লোন ইয়াস। দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। কিন্তু আসলেই কতটুকু ঝুঁকিতে বাংলাদেশ? উপকূলীয় অঞ্চল কি প্রস্তুত?
২৪ মে ২০২১, ০৪:৩১ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রস্তুত ৬০২ সাইক্লোন শেল্টার

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় নোয়াখালী ও লক্ষ্মীপুরে ৬০২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নোয়াখালীতে ৩৯৩টি ও লক্ষ্মীপুরে ২০৯টি সাইক্লোন শেল্টার আছে। এ ছাড়া, দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুই শতাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে।
২৪ মে ২০২১, ০২:৫২ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: পটুয়াখালীতে ৮০৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পটুয়াখালী জেলায় ৮০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলায় ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাৎক্ষনিক সহায়তার জন্য ইতোমধ্যে দুই কোটি ৩০ লাখ নগদ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
২৪ মে ২০২১, ১২:১৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি

বরিশাল বিভাগে চার হাজার ৯১৫টি স্থায়ী ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি আছে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনার অফিস।
২৪ মে ২০২১, ১১:১১ পূর্বাহ্ন

‘ইয়াস’ বর্তমান গতিপথে থাকলে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বর্তমান গতিপথে থাকলে বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম। তবে দেশে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
২৪ মে ২০২১, ১১:০১ পূর্বাহ্ন

ইয়াস মোকাবিলায় খুলনায় ১০৪৮ আশ্রয়কেন্দ্র, ১১৪ মেডিকেল টিম

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি প্রতিরোধে খুলনা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
২৪ মে ২০২১, ০৫:৫১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পর্যবেক্ষণে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের উপসচিব এস এম সরওয়ার কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়ে বলা হয়, কন্ট্রোল রুমের মোবাইল নম্বর হলো: ০১৩১৮২৩৪৫৬০।
২৩ মে ২০২১, ০৫:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম থেকে ৭০০ কিলোমিটার দূরে সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ইয়াস’।
২৩ মে ২০২১, ০৪:০৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় খুলনায় প্রস্তুত হচ্ছে ৮১৪ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে ও জান-মালের ক্ষতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। জলোচ্ছ্বাস থেকে এখানকার বাসিন্দাদের বাঁচাতে প্রস্তুত করা হচ্ছে গতবারের ৮১৪টির অধিক আশ্রয়কেন্দ্র। প্রস্তুত রয়েছে ১১৪টি মেডিকেল টিম।
২৩ মে ২০২১, ০৩:১৭ অপরাহ্ন

‘যশ’ মোকাবিলায় জরুরি সভা, প্রস্তুত থাকবে ৩৪৪ আশ্রয়কেন্দ্র

ভারতের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় বাগেরহাটে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ন