আয় বাড়াতে শত বছর পুরোনো পুকুর ভরাট করছে পৌরসভা

হবিগঞ্জ শহরে ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পুকুর ভরাট করে বহুতল মার্কেট করার উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। জলাশয়, পুকুর, খাল-বিল ভরাট না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও শত বছরের পুরোনো পুকুর ভরাট করে মার্কেট তৈরির উদ্যোগ নেওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
২২ এপ্রিল ২০২২, ০৩:৫২ অপরাহ্ন

কক্সবাজারে সাফারি পার্কে অসুস্থ সিংহের মৃত্যু

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহের মৃত্যু হয়েছে। দীর্ঘ ২ মাস অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে মারা যায় সিংহ নদী।
২২ এপ্রিল ২০২২, ০৩:০৯ অপরাহ্ন

আমার ময়লা করার অধিকার আছে, পরিষ্কার করবে শুধু সিটি করপোরেশন

শহর পরিষ্কার রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে।
২২ এপ্রিল ২০২২, ০১:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালিতে অসময়ে যমুনার ভাঙন, শতাধিক বাড়ি বিলীন

নদী ভাঙনের সঙ্গে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছেন সিরাজগঞ্জের চৌহালির মানুষ। নদী ভাঙন এ অঞ্চলের মানুষের কাছে অস্বাভাবিক ঘটনা নয়। তবে এ বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার অনেক আগেই শুরু হয়েছে নদী ভাঙন। আকস্মিক নদী ভাঙন রোধে কোনো পূর্বপ্রস্তুতি না থাকায় দুর্ভোগে পড়েছেন নদীপাড়ের মানুষ।
২২ এপ্রিল ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন

শিল্প শ্রেণীর গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে শিল্প শ্রেণির গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করেছে পেট্রোবাংলা।
২১ এপ্রিল ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

রংপুরে শিলা বৃষ্টিতে আমসহ ফসলের ব্যাপক ক্ষতি

রংপুরে কালবৈশাখী আর শিলা বৃষ্টিতে হাঁড়িভাঙ্গা আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও শিলার আঘাতে ঘর-বাড়ির ক্ষতির পাশাপাশি ঝড়ে উড়ে গেছে স্থাপনা। তবে বৃষ্টির পানির চেয়ে শিলার তোপে মাটিতে নুয়ে পড়েছে কৃষকের সবুজ খেত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
২০ এপ্রিল ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

মানিকগঞ্জের দৌলতপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
২০ এপ্রিল ২০২২, ০৮:৪৩ পূর্বাহ্ন

কালবৈশাখীতে চট্টগ্রামে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২০ এপ্রিল ২০২২, ০৭:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ে নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন।
১৯ এপ্রিল ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন

৫৪টি নদী দূষণমুক্ত করতে বেলা’র আইনি নোটিশ

দেশের ৫৪টি নদীকে দূষণমুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানদের আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশে নদীগুলোকে দূষণমুক্ত করতে একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানানো হয়েছে।
১৮ এপ্রিল ২০২২, ০১:৪০ অপরাহ্ন

মধুপুর বনে দুষ্প্রাপ্য-মূল্যবান রক্তচন্দন

টাঙ্গাইলের মধুপুর বনে দুষ্প্রাপ্য রক্তচন্দন (Red Sandalwood tree) গাছের খোঁজ পাওয়া গেছে। মূল্যবান গাছটি দেখতে স্থানীয় ও দূরের দর্শনার্থীরা মধুপুর জাতীয় উদ্যানে ভিড় করছেন।
১৮ এপ্রিল ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন

দ. আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪৩, নিখোঁজ অন্তত ৬৩

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল (কেজেডএন) প্রদেশে সম্প্রতি ভারি বর্ষণের কারণে বন্যায় ও ভূমিধসে ৪৪৩ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।
১৭ এপ্রিল ২০২২, ০৬:৩৩ অপরাহ্ন

দিনভর হাতির পিছনে ছুটল কয়েক গ্রামের মানুষ

জীবনের ঝুঁকি নিয়ে দিনভর নিয়ন্ত্রণহীন একটি হাতির পিছনে ছুটেছে গাইবান্ধার কয়েক গ্রামের মানুষ।
১৭ এপ্রিল ২০২২, ০১:৫৭ অপরাহ্ন

কক্সবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে ২ জন মারা গেছেন এবং ১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১৫ এপ্রিল ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

সার কারখানার বর্জ্য খালে, পানি পান করে ৪ গরুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) বর্জ্য মিশ্রিত পানি পান করে ৪টি গরু মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
১৪ এপ্রিল ২০২২, ০৭:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ১৮ অবৈধ ইটভাটা

স্কুলটির শ্রেণিকক্ষ থেকে প্রায় ১০০ মিটার দূরে ইটভাটার চুল্লী। সেখানে আগুন জ্বলছে। ইট পোড়ানো হচ্ছে হরদম। স্কুলে যাতায়াতের রাস্তা দিয়ে মাটি, ইট বোঝাই করে ট্রাকের পর ট্রাক আসে। কুণ্ডলী পাকিয়ে ওঠে ধোঁয়া আর ধুলো। এর মধ্যেই চলে শিক্ষার্থীদের আসা-যাওয়া, পড়াশোনা আর খেলাধুলা।
১৪ এপ্রিল ২০২২, ১০:০১ পূর্বাহ্ন

হাওরে নেই বৈশাখী আনন্দ

‘ধান করছিলাম ১০ কিয়ার। টিকছে না। এখন এইতাই কাইট্টা আনি, খাইতে পারলে খায়াম। কষ্ট ছাড়া তো চলতাছে না, বইয়া থাকলে তো চলতাছে না।’
১৪ এপ্রিল ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন।
১৪ এপ্রিল ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কালবৈশাখী ও বজ্রপাতে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর ‍উপজেলায় কালবৈশাখীতে ঘরে গাছ ভেঙে পড়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার শাল্লা উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসন্তানসহ প্রাণ হারিয়েছেন বাবা।
১৪ এপ্রিল ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ন

তিস্তাপাড়ের কান্না

তিস্তাপাড়ের কৃষক বিমল চন্দ্র রায়ের (৫০) চোখে শুধু অশ্রু। স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধা মাসহ পাঁচ জনের সংসার কীভাবে চলবে তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। তিস্তার বুকে দুই একর জমিতে আবাদ করেছিলেন বোরো ধান, বাদাম, পেঁয়াজ আর কাউন। অসময়ে নদীতে পানি বেড়ে যাওয়ায় তার ফসল ডুবে গেছে।
১৪ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন