খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
২১ আগস্ট ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ডোজ ভ্যাকসিন
জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে পৌঁছেছে। আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ আগস্ট ২০২১, ০৯:৪৫ পূর্বাহ্ন
করোনায় লক্ষ্মীপুরের পৌর কাউন্সিলর রায়হানের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রায়হান (৫০) মারা গেছেন। আজ শনিবার সকালে রায়হানের ভাতিজা মো. রুবেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ আগস্ট ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে আজ মৃত্যু ৪, শনাক্ত ১২.৭৩ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০৮ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১২৪ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।
২১ আগস্ট ২০২১, ০৫:৩৫ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন পুরুষ ও চার জন নারী। আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ আগস্ট ২০২১, ০৫:১২ পূর্বাহ্ন
মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
২১ আগস্ট ২০২১, ০৪:৫৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ১৯.০৮ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ও চার জনের উপসর্গ ছিল। একই সময়ে ২৬২টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ০৮ শতাংশ।
২১ আগস্ট ২০২১, ০৪:০৫ পূর্বাহ্ন
কক্সবাজারে করোনায় কেনিয়ার নাগরিকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এক বিদেশি মারা গেছেন। তার নাম রিচার্ড (৪৮)। তিনি কেনিয়ার নাইরোবির নাগরিক।
২০ আগস্ট ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন
কারও ওপর দায় না চাপিয়ে, সবাইকে দায়িত্ব নিতে হবে: আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশা নিয়ন্ত্রণে কারও ওপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আজ শুক্রবার 'বিশ্ব মশক দিবস-২০২১' উপলক্ষে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
২০ আগস্ট ২০২১, ১২:২৬ অপরাহ্ন
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২২১ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরে নয় জন ও বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০ আগস্ট ২০২১, ১২:২৪ অপরাহ্ন
করোনায় মারা গেলেন জাবির সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
২০ আগস্ট ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
আজ মৃত্যু ১৪৫, শনাক্ত ১৭.১৮ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৪৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ২৩ জন। গতকাল করোনায় দেশে ১৫৯ জন ও গত পরশু ১৭২ জনের মৃত্যু হয়েছিল।
২০ আগস্ট ২০২১, ১১:১২ পূর্বাহ্ন
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ১৬.৩৭ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জন মারা গেছেন। একই সময়ে বিভাগে এক হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
২০ আগস্ট ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
২০ আগস্ট ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন
টিকা নিবন্ধনের আওতায় এলো ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও
করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতা বাড়াতে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্যে টিকার নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার।
২০ আগস্ট ২০২১, ০৭:৫৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে আজ মৃত্যু ১০, শনাক্তের হার ১৫.৭০ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬১ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪০ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।
২০ আগস্ট ২০২১, ০৫:২৬ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও তিন জন নারী। আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ আগস্ট ২০২১, ০৫:০০ পূর্বাহ্ন
‘লোক দেখানো অভিযান-জরিমানায় কাজের কাজ কিছুই হচ্ছে না’
বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। যা গত ২১ বছরের মধ্যে পঞ্চম সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে মারা গিয়েছিল ১৭৯ জন। ২০০০ সালে ৯৩ জন, ২০০১ সালে ৪৪ জন ও ২০০২ সালে ৫৮ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে।
২০ আগস্ট ২০২১, ০৪:৪১ পূর্বাহ্ন
মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
২০ আগস্ট ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ শনাক্ত ২১.৪৫ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন করোনায় ও একজন উপসর্গে মারা যান। একই সময়ে ২৮৯টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ।
২০ আগস্ট ২০২১, ০৩:৫০ পূর্বাহ্ন