ফেলে রাখা কাঠের চামচ দিয়ে বানান পাপেট

বাসায় ফেলে রাখা ফেলনা জিনিস হয়ে উঠতে পারে শিশুর সৃজনশীলতা বিকাশের মাধ্যম। রং, কাগজ, কাঠ ও একটু কল্পনা মিলে পারে দারুণ মজার কিছু!

যেমন কাঠের চামচ দিয়ে বানাতে পারেন হে ডাগির প্রিয় চার বন্ধু—ডাগি, হেনি, চিউ চিউ ও নরির পাপেট। এই পাপেট বানানোর কাজটি করতে পারবে শিশু নিজেই। এটি এমন একটি ক্রাফট অ্যাক্টিভিটি, যা তাদের সৃজনশীলতা বাড়াবে।

এখন জেনে নিন কাঠের চামচ, রং ও আঠা দিয়ে মজার পাপেট বানানোর উপায়।

যা যা লাগবে

কাঠের চামচ

  • কালো, গোলাপি, নীল ও লাল কাপড়
  • অ্যাক্রিলিক রং
  • রং করার তুলি
  • কাঁচি
  • সাদা কাগজ
  • দ্রুত শুকায় এমন আঠা
  • মাস্কিং টেপ

বানানোর ধাপ

১. শুরুতে চামচের হাতলে মাস্কিং টেপ পেঁচিয়ে নিন। তাহলে রং করার সময় দাগগুলো সোজা হবে।

২. প্রতিটি চরিত্রের জন্য চামচে আলাদা রং লাগান। রং শুকিয়ে গেলে টেপ খুলে ফেলুন।

৩. এবার চামচে চরিত্রগুলোর চোখ, মুখ ও অন্যান্য অংশ রং করুন।

৪. সাদা কাগজে ডাগির কান ও হেনির ঠোঁট এঁকে কেটে নিন।

৫. কান ও ঠোঁটে রং করে চামচে আঠা দিয়ে লাগান।

৬. চিউ চিউর জন্য কালো কাপড় থেকে দুইটি গোল বৃত্ত কেটে কান বানান এবং কাপড়ের আঠা দিয়ে লাগান।

৭. একইভাবে হেনির পালক কেটে আঠা দিয়ে লাগান।

ব্যস হয়ে গেল বাসায় ফেলে রাখা কাঠের চামচ হয়ে গেল ডাগি, হেনি, চিউ চিউ ও নরির পাপেট।