ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন
ফাইল ছবি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় জানা যাবে আগামী ৩০ জুন।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ঠিক করে দেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা এ মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি।
এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।