লাইভ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার শপথ
সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকালে শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা।
০৬:০০ অপরাহ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হয়েছেন চিফ হুইপ।
০৫:৪৫ অপরাহ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
বাসসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী,
শপথ গ্রহণকারী মন্ত্রীরা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রীরা হলেন—এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যরিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
০৪:৩৩ অপরাহ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিলেন ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী
নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
০৪:১৫ অপরাহ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিলেন তারেক রহমান
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
০৪:১০ অপরাহ্ণ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু
সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়।