ছবিতে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় আজ সোমবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও শটগানের গুলি চালায়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এসময় সড়কে আধঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যেতে গেছে পুলিশকে।

3.jpg
বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। ছবি: মিজানুর রহমান/স্টার

ctg_bnp_photo_cpllected_1.jpg
একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

2.jpg
একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: রাজিব রায়হান/স্টার

4.jpg
কাজীর দেউরি এলাকায় পুড়ছে মোটরসাইকেল। ছবি: রাজিব রায়হান/স্টার

ctg_bnp_photo_cpllected_17.jpg
লেগুনার ভেতর পুলিশ দেখে চড়াও হন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

5.jpg
মোটরসাইকেলের আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ। ছবি: রাজিব রায়হান/স্টার

ctg_bnp_photo_cpllected_13.jpg
পুলিশের গাড়ি লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ। ছবি: সংগৃহীত

ctg_bnp_photo_cpllected_11.jpg
বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। ছবি: সংগৃহীত

6.jpg
সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি: রাজিব রায়হান/স্টার