যুক্তরাষ্ট্রের আকাশও বন্ধ হচ্ছে রাশিয়ার জন্য
ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পর এবার যুক্তরাষ্ট্রের আকাশ বন্ধ হচ্ছে রাশিয়ার জন্য। যুক্তরাষ্ট্র তার আকাশে সব ধরনের রুশ ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
২ মার্চ ২০২২, ০৩:০৭ পূর্বাহ্ন
ইউক্রেন ইস্যুতে ভারত কোন পক্ষে, কেন?
রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রাখতে গিয়ে গত কয়েকদিন ধরে কূটনৈতিক টানাহ্যাঁচড়ার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত।
২ মার্চ ২০২২, ০২:৩৯ পূর্বাহ্ন
আমি আইকনিক নই, ইউক্রেন আইকনিক: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি আইকনিক নই, আমি মনে করি ইউক্রেন আইকনিক।
১ মার্চ ২০২২, ০৮:০৪ অপরাহ্ন
রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে না মেক্সিকো
মেক্সিকো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর।
১ মার্চ ২০২২, ০৭:০৩ অপরাহ্ন
বাইডেন ও জেলেনস্কির ফোনালাপ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ৩০ মিনিট ফোনে কথা বলেছেন। খবর বিবিসির।
১ মার্চ ২০২২, ০৬:৩৯ অপরাহ্ন
ইউক্রেন নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসবেন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা
ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী শুক্রবার ইউক্রেনের ওপর জরুরি বৈঠকে বসবেন।
১ মার্চ ২০২২, ০৫:৫৫ অপরাহ্ন
ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান তুরস্কের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন ও রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে এবং ‘বিশ্ব শান্তিতে অবদান রাখার’ আহ্বান জানিয়েছেন। তিনি এটাও বলেছেন, আঙ্কারা ন্যাটো সম্প্রসারণের বিরোধী নয়।
১ মার্চ ২০২২, ০৫:২৮ অপরাহ্ন
কিয়েভের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৫
কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ হামলায় ৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
১ মার্চ ২০২২, ০৪:৫০ অপরাহ্ন
রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক বুধবার: মিডিয়া
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
১ মার্চ ২০২২, ০৪:৩২ অপরাহ্ন
কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ হামলা
রুশ বাহিনী কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালিয়েছে। ফলে, এর সংকেত বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাশেঙ্কো। খবর আল জাজিরার।
১ মার্চ ২০২২, ০৪:০৫ অপরাহ্ন
ন্যাটোর চেয়ে রাশিয়ার একার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি
গত রোববার রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনকারী বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে।
১ মার্চ ২০২২, ০২:৪৩ অপরাহ্ন
প্রমাণ করুন আপনারা আমাদের সঙ্গে আছেন: ইইউ নেতাদের জেলেনস্কি
ইউরোপীয় নেতাদের ইউক্রেনের পাশে দাঁড়াতে আবারো আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১ মার্চ ২০২২, ০২:০২ অপরাহ্ন
রাশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের সম্পদ বিক্রিতে নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর রাশিয়ায় বিদেশিদের সম্পদ বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
১ মার্চ ২০২২, ০১:৫২ অপরাহ্ন
হামলার আগে কিয়েভের বাসিন্দাদের সর্তক করল রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার সতর্কতা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১ মার্চ ২০২২, ০১:৫১ অপরাহ্ন
জাতিসংঘে ল্যাভরভের বক্তব্যের সময় ইউরোপের কূটনীতিকদের ওয়াক আউট
আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্য চলাকালীন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে সম্মেলন কক্ষ থেকে ওয়াক আউট করেছেন ইউরোপের কূটনীতিকরা।
১ মার্চ ২০২২, ১২:৫০ অপরাহ্ন
ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করছে বেলারুশ
ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করছে বেলারুশ।
১ মার্চ ২০২২, ১২:২৪ অপরাহ্ন
এখনই পুতিন-জেলেনস্কি বৈঠকের পরিকল্পনা নেই: ক্রেমলিন
শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে ক্রেমলিন জানিয়েছে।
১ মার্চ ২০২২, ১২:২১ অপরাহ্ন
খারকিভে হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
১ মার্চ ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন
পাঁচ দিনে ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের
টানা ৫ দিনের তীব্র যুদ্ধে ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহতের দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।
১ মার্চ ২০২২, ১১:১০ পূর্বাহ্ন
রাশিয়ার ভ্যাকুয়াম বোমা ব্যবহারের বিষয়ে নিশ্চিত না যুক্তরাষ্ট্র
রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার ও ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ।
১ মার্চ ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন