‘চুরি-অনিয়ম-দুর্নীতি নিয়ে লিখলে শাস্তি, এটা কাম্য নয়’
‘অপ্রকাশযোগ্য চুক্তির নথি চুরি’র অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় মামলা করলেও জব্দ তালিকায় এ ধরনের কোনো নথির কথা উল্লেখ ছিল না। বর্তমানে কারাগারে থাকা এই অনুসন্ধানী সাংবাদিকের জামিন আবেদনের ওপর আদেশ আগামীকাল দেবেন আদালত।
২২ মে ২০২১, ১২:১২ অপরাহ্ন
ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অনিশ্চয়তা কাটছে না
ভারতর সেরাম ইনস্টিটিউট থেকে সময়মতো ভ্যাকসিন না পাওয়ায় দেশের প্রায় সাড়ে ১৩ লাখ মানুষের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখন পর্যন্ত ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৬ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সেই হিসাবে সবাইকে দুই ডোজ দিতে মোট প্রয়োজন প্রায় এক কোটি সাড়ে ১৬ লাখ ডোজ ভ্যাকসিন। বাংলাদেশ এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার এক কোটি তিন লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে।
৯ মে ২০২১, ০২:১০ পূর্বাহ্ন
গণস্বাস্থ্যের বিশেষ উদ্যোগ, করোনা চিকিৎসায় বাড়িতে যাবে ডাক্তার
রাজধানীতে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ চিকিৎসক দল। করোনা রোগীর বাসা থেকে ফোন করলেই হাসপাতাল সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সসহ সেখানে চলে যাবেন গণস্বাস্থ্যের চিকিৎসক দল।
২৯ এপ্রিল ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন
মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়ছিল, সরকার শুধু সংখ্যা গুনছিল
মার্চের শুরু থেকেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকলেও সোমবারের আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সোমবার সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা এসেছে। যা দুই সপ্তাহের জন্যে কার্যকর।
৩১ মার্চ ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ন
‘স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা উচিত’
চলতি মাসের শুরু থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও বিগত কয়েকদিন ধরে বাড়ছে আশঙ্কাজনক হারে। সংক্রমণ যে বাড়তে পারে কিংবা যুক্তরাজ্যে পাওয়া নতুন স্ট্রেইন দেশে ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে, তা আগেই বলেছেন বিশেষজ্ঞরা। কিন্তু, এরপরও যথাযথ সতর্কতা পরিলক্ষিত হয়নি।
২৫ মার্চ ২০২১, ০৪:৩৮ পূর্বাহ্ন
প্রশ্ন-উত্তরে অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ
করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর ‘রক্তে জমাট বাঁধা’সহ নানাবিধ সংশয় দেখা দিয়েছিল। বিশেষ করে ইউরোপে এই সংশয় প্রকট আকার ধারণ করেছিল। ইউরোপের বেশ কয়েকটি দেশ যখন ভ্যাকসিন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশসহ অন্যান্য দেশে সংশয় বাড়ে। আশঙ্কা তৈরি হয় যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যকর কি না। এটি নিলে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে কি না। গবেষণায় ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে, এই আশঙ্কাগুলো সঠিক ছিল না।
২৩ মার্চ ২০২১, ০৫:০০ অপরাহ্ন
বিভ্রান্তি নয়, নির্দ্বিধায় ভ্যাকসিন নিতে হবে
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর ‘দেহে রক্ত জমাট বাঁধা’র খবরে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এক ডজনেরও বেশি দেশ ভ্যাকসিন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। তবে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার সঙ্গে ‘দেহে রক্ত জমাট বাঁধা’র কোনো যোগসূত্র নেই বলে ইতোমধ্যে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
১৬ মার্চ ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন
যুক্তরাজ্যের স্ট্রেইন দেশে শনাক্ত: ‘দেরিতে জানিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি’
গত ৫ জানুয়ারি দেশে যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হলেও তখন সেটি জানানো হয়নি। নতুন ধরন পাওয়ার বিষয়ে আজ সংবাদ প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার।
১০ মার্চ ২০২১, ০২:০২ অপরাহ্ন
বিচার চেয়ে কাটছে সময়
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে অপহরণের দুই দিন পর ৮ মার্চ সকালে পুলিশ উদ্ধার করে তানভীর মুহাম্মদ ত্বকীর মরদেহ। এ ঘটনার আট বছরেও ত্বকী হত্যার বিচার হয়নি।
৬ মার্চ ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
শনাক্তের হার ঊর্ধ্বমুখী: সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের
গত মাসের শেষ দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি দেশে দৈনিক করোনা শনাক্তের হার ছিল দুই দশমিক ৮৭ শতাংশ। কিন্তু, মার্চের শুরু থেকে আবারও দৈনিক শনাক্তের হার ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজ শুক্রবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৬৩ শতাংশ। এই সময়ে ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৬৩৫ জনকে শনাক্ত করা হয়েছে।
৫ মার্চ ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
‘ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা নয়, বাতিল করতে হবে’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৩০০ দিন কারাবন্দি থাকার পর আজ জামিন পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। একই মামলার আরেক আসামি লেখক মুশতাক আহমেদ কারাগারেই মারা গেলেন। তার মৃত্যুর পর থেকেই চলছে আন্দোলন-প্রতিবাদ। বলা হচ্ছে, জামিন পেলে হয়তো মুশতাক মারা যেতেন না। এখন আন্দোলন চলছে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে।
৩ মার্চ ২০২১, ০৮:৪৪ পূর্বাহ্ন
মসজিদ-মাদ্রাসা ভাঙার অভিযোগ সম্পূর্ণ অসত্য-ভিত্তিহীন: আইভী
‘আমার বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসা ভাঙার যে অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এসব অভিযোগের কোনো তথ্য-প্রমাণ নেই। কোনো মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেইনি। বরং সিটি করপোরেশনের মাধ্যমে মসজিদ নির্মাণ করে দিয়েছি। আরও একটি নির্মাণের প্রক্রিয়া চলমান। নারয়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উসকানি দিয়ে আমার বিরুদ্ধে অহেতুক এসব অভিযোগ তুলেছেন, আন্দোলন করাচ্ছেন।’
২০ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৮ অপরাহ্ন
৪ সপ্তাহ নয়, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া দরকার ৮-১২ সপ্তাহ পর
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিলে ৩০ শতাংশ বেশি কার্যকারিতা পাওয়া যায় বলে সর্বশেষ ট্রায়ালে দেখা গেছে। গত ৮ ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টার প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ডব্লিউএইচওর সর্বশেষ নির্দেশনা অনুযায়ীও, প্রথম ডোজের ৮-১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া উচিত।
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩২ পূর্বাহ্ন
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অবমাননা: মির্জা ফখরুল
জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিল করার সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ন
‘ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে’
দেশব্যাপী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলছে। প্রত্যেককে করোনাভাইরাসের এই টিকার দুটি করে ডোজ দেওয়া হবে। এই টিকাটির ট্রায়ালের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম ডোজ নেওয়ার ছয় সপ্তাহের কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ডোজ দিলে ভ্যাকসিনের কার্যকারিতা হয় ৫৩ শতাংশ। ছয় সপ্তাহ পরে দিলে কার্যকারিতা ৬৫ শতাংশ ও ১২ সপ্তাহ ব্যবধানে দিলে হবে ৮৩ শতাংশ।
৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৩ অপরাহ্ন
‘সত্য উদঘাটনের চেয়ে ধামাচাপা দেওয়ায় কর্তৃপক্ষ বেশি উৎসাহী’
হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদকে কারাগারে এক নারীর সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে। এ ঘটনায় কারাগারের ভেতরকার তথ্য কীভাবে বাইরে গেল, তা জানতে কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে কারা অধিদপ্তর।
৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৪ পূর্বাহ্ন
‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। এ নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, ‘সেনাবাহিনীর নীতিতেই চলা’ সু চিকে কেন সরিয়ে তারা ক্ষমতা নিলো? সু চির ভাগ্যে এখন কী ঘটবে?
১ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন
মূল্যবোধের অবক্ষয়ে সংক্রমিত উপাচার্যের চেয়ারও
‘উপাচার্যরা রাজা, উপাচার্যরা জমিদার’, কথাগুলো কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আলোচনায় এসেছে। উপাচার্যদের আচরণ যদি হয় রাজা বা জমিদারের মতো, তবে কি তারা প্রজার মতো দেখছেন শিক্ষার্থীদের? কেন এমন আলোচনা, কী ঘটছে সেখানে? কেন ঘটছে?
২৬ জানুয়ারি ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
ভ্যাকসিন নিয়ে দ্বিধা ও বিতর্ক কেন?
ভ্যাকসিন আসার আগে মানুষের আগ্রহ ছিল। আসার পর সেই আগ্রহে যেন ভাটা পড়েছে। ভ্যাকসিন নিয়ে এক ধরনের অনাস্থা দৃশ্যমান। চলছে বিতর্ক। শুধু বাংলাদেশেই নয়, কমবেশি আস্থাহীনতা ও বিতর্ক চলছে প্রতিবেশী ভারতসহ বিশ্বের আরও অনেক দেশে। ভ্যাকসিন নিয়ে অনাস্থা কেন? মূল কারণ কী?
২৩ জানুয়ারি ২০২১, ০৩:১৯ অপরাহ্ন
গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের ট্রায়ালে বিএমআরসির অনুমোদন
মহামারিকালে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন বা অ্যান্টিবডি কিটের অনুমোদনের প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত আন্টিবডি কিট অনুমোদনের প্রক্রিয়া প্রায় এক বছর ধরে চলমান। তবে, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের ট্রায়াল আইসিডিডিআর,বিতে করার অনুমোদন দেওয়ায় অনেকটা আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২১ জানুয়ারি ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন